West Bengal Panchayat Election Results 2023: এনআইএ-র হাতে গ্রেফতার তৃণমূল প্রার্থী জয়ী ভোট-যুদ্ধে

ভোট পর্ব মেটার পরই এনআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ। অস্ত্র আইনে গ্রেফতার হওয়া সেই তৃণমূল প্রার্থী অবশ্য জয়ী হলেন ভোট-যুদ্ধে। বীরভূমের নলহাটি বিধানসভা এলাকার বানীওর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ ৩০৯ ভোটে জয়ী হয়েছেন।

সোমবার তাঁকে এনআইএ থানায় ডেকে গ্রেফতার করলেও তাঁর জয় প্রাপ্তি আটকাল না। তিনি তাঁর আসনে উল্লেখযোগ্য ব্যবধানেই জয়ী হলেন। বিজেপি বা বিরোধীদের লড়াই ধোপে টিকল না। তবে তাঁকে এনআইএ গ্রেফতার করার পর কলকাতায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে, কোথা থেকে তাঁর পাথর খাদানে বিস্ফোরক এল!

West Bengal Panchayat Election Results 2023

বীরভূমের নলহাটির তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ বানিওর পঞ্চায়েতের বাহাদুরপুরের বাসিন্দা। তাঁর পাত খাদানের থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপরই তাঁকে থানায় তলব করা হয়। সেখানে এনআইএ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে। মঙ্গলবার ফলাফল প্রকাশের আগে নলহাটির তৃণমূল প্রার্থী গ্রেফতার উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

যদিও এদিন মনোজের জয়ের খবরে উচ্ছ্বসিত গ্রামের তৃণমূল নেতা-কর্মীরা। তাঁরা এই জয়ের পর বলছেন এই জয় প্রতিহিংসার বিরুদ্ধে জয়। তাঁকে ফাঁসানো হয়েছে। এনআইএ সূত্রে জানা গিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি পায়। তারপরই গ্রেফতার করা হয় তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে।

এখানে উল্লেখ্য, গত ২৮ জুন মনোজের ক্রাশারের দফতরে হানা দেয় এনআইএ। সেখান থেকেই ব্যাগ বোঝাই বিস্ফোরক মেলে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও। এনআইএ সূত্রে জানা গিয়েছে, মনোজের দফতর থেকে প্রচুর জিলেটিন স্টিক, ৮৫ হাজার ইলেকট্রিক ডিটোনেটর ও ২ হাজার ৭০০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে এনআইএ।

এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ। কিন্তু সুরাহা মেলেনি। তারপরই ভোটের দুদিন পরই গণনার আগের দিন থানায় ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মনোজকে আদালতে পেশ করার পর তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কলকাতায় নিয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+