Panchayat Election Results 2023: বীরভূমে দাঁত ফোটাতে পারেনি বিজেপি, 'অনুব্রত মডেলেই' কি কেল্লা ফতে তৃণমূলের
কেষ্টহীন বীরভূমে বিপুল জয় তৃণমূলের। কীভাবে সম্ভব হল? এই নিয়ে একেবারে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কীভাবে গড় ধরে রাখল তাই নিয়ে রীতিমতো গবেষণা চলছে। কেষ্টহীন বীরভূমে কীভাবে দুর্গ ধরে রাখল তৃণমূল কংগ্রেস এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
কয়েক হাজার কিলোমিটার দূরে রয়েছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। সেখান থেকে তিনি খবর নিয়েছেন ভোটের। তৃণমূলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। অনুব্রত হীন বীরভূমে তৃণমূলের এই বিপুল সাফল্য কীভাবে সম্ভব হল তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

জেলা পঞ্চায়েত সব কটি কেন্দ্রেই জয়ী হয়েেছ তৃণমূল কংগ্রেস। এমনকী বগটুইয়ের মতো হিংসা বিধ্বস্ত এলাকাতেও জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বগটুই হত্যাকাণ্ডও প্রভাব ফেলতে পারেনি। বিজেপি নেতার জামানত জব্দ হয়েছে বগটুইয়ে। নানুরে বিপুল ভোটে জিতেছেন কাজল শেখও। কেবল দুধকুমার মণ্ডল জয়ী হয়েছে বিজেপি। এমনকী অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলাকারী বিজেপি শিবকুমার মণ্ডলের স্ত্রী তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন।
পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদেও জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডল না থাকলেও কীভাবে এই বিপুল জয় হল তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে কেষ্ট না থাকলেও তাঁর অনুগামীরা কাজ করেছেন। সেই জোরেই কি জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
সেকারণেই কি অনুব্রত মণ্ডলকে সরিয়ে আর কাউকে বীরভূমের দায়িত্বে বসাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। লোকসভা ভোটেও কি সেই সমীকরণেই বীরভূমে কাজ করবে শাসক দল। এখন থেকেই চলছে জল্পনা।












Click it and Unblock the Notifications