West Bengal Panchayat Election 2023: কেষ্টহীন বীরভূমে মনোনয়নে সন্ত্রাস, আমোদপুরে তুমুল বোমাবাজি
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের শেষ দিনে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বীরভূম। কেষ্ট না থাকলেও কার দাপটে বীরভূমে সন্ত্রাস চলছে তা নিয়ে প্রশ্ন উঠতে চলেছে। বীরভূমের আমোদপুরে মনোনয়ন জমা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা।
ব্যপক বোমাবাজি চলছে আমোদপুরে। সেই সঙ্গে বাঁশ লাঠি নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। অনুব্রত না থাকলেও কার দাপট চলছে বীরভূমে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই নিয়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে বীরভূমে।

আজইমনোনয়ন জমার শেষদিন। জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে সন্ত্রাস। ভাঙড়, চোপড়ার পাশাপাশি বীরভূমেও চলছে সন্ত্রাস। অনুব্রতহীন বীরভূমে এবার প্রথম পঞ্চােয়ত নির্বাচন। কেষ্ট না থাকলেও অশান্তির আঁচ বীরভূমে। এবারে কেষ্টর জায়গায় কাজল শেখে ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলের অনুগামীদের ডানা ছাঁটা হচ্ছে।
ইতিমধ্যেই কাজল শেখ জেলা পরিষদের টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁর অনুগামীদেরও টিকিট দেওয়া হয়েছে। কাজল শেখকে বরাবরই অনুব্রতর বিরুদ্ধ গোষ্ঠী বলা হয়ে থাকে। সেকারণে অনুব্রত মণ্ডল থাকাকালীন কাজল শেখকে বীরভূমের রাজনৈতিক ময়দানে খুব বেশি দেখা যায় না। নানুরের দোর্দণ্ড প্রতাপ নেতা কাজল শেখ।
পঞ্চায়েত নির্বাচনে কাজল শেখকে টিকিট দিকে কী বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও কাজল শেখ অনুব্রত মণ্ডলকে তাঁর রাজনৈতিক গুরু বলে দাবি করেছেন। এবং দল যাঁকে চেয়েছে তাঁকেই প্রার্থী করেছে বলে দাবি করেেছন তিনি। সেই সঙ্গে তিনি দাবি করেছেন দলের জন্য নিজের প্রাণ দিয়ে দিতে পারেন।












Click it and Unblock the Notifications