গোলরক্ষক ছিলেন অনুব্রত, একুশের নির্বাচনে বিজেপিকে গোল দেবেন গুনে গুনে

গোলরক্ষক ছিলেন অনুব্রত, একুশের নির্বাচনে বিজেপিকে গোল দেবেন গুনে গুনে

২০২১-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ই (mamata banerjee) আসল খেলোয়াড়। তৃণমূল জয় পাবে ২২০ থেকে ২৩০ আসনে। এমনটাই দাবি করেছেন তৃণমূলের (trinamool congress) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mondal)। কীভাবে কাটিয়ে গোল দিতে হয়, তা তাঁর জানা আছে বলেও মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল।

উন্নয়নের নামে ভাঁওতা বিজেপির

উন্নয়নের নামে ভাঁওতা বিজেপির

অনুব্রত মণ্ডল দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আঁচল ভরে উন্নয়ন জেলায় জেলায় বিলি করেছেন। অন্যদিকে মোদী পকেট ভরে মিথ্যা বিলি করেছেন। ৩৪ বছরের বাম শাসনকে সরিয়ে ১০ বছরে মমতা কী করেছে, তা সবাই জানে বলেও মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। তারাপীঠে দেড় থেকে দুহাজারের বেশি লোক হয়নি বলেও দাবি করেছেন তিনি। মানুষই বিজেপিকে জবাব দেবে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজেপির রথে হিন্দিভাষীরা

বিজেপির রথে হিন্দিভাষীরা

অনুব্রত বলেছেন, বিজেপির রথে রয়েছে হিন্দিভাষীরা। আর যাঁরা রথে রয়েছে, তাঁরা তৃণমূলে ছিলেন। ফলে তাঁদের দেখলেই লোকে জ্বলবে বলে কটাক্ষ করেছেন তিনি। খেলা হবে এবং তিনিই জিতবেন বলে আবারও দাবি করেছেন অনুব্রত। এই রথযাত্রার মাধ্যমে জগন্নাথ দেবকে বিজেপি অসম্মান করছে। কেননা লোহা দিয়ে রথের চাকা হয় না।য নিম কাঠ দিয়ে তৈরি হয়।

মমতারই আসল খেলোয়াড়

মমতারই আসল খেলোয়াড়

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বলেছেন, খেলা শুরু হয়েছে। নির্বাচনের দিন ঘোষণা হলেই খেলা জমে যাবে। তিনি বলেন, তৃণমূলকে যেখানে বলা হবে, সেখানেই খেলতে তৈরি। সব শিক্ষা আছে তাদের। খেলা সে পায়েই হোক কিংবা হাতে, ফুলটল হোক কিংবা টেবল টেনিস, সব কিছুই খেলতে পারে তৃণমূল। বলেছেন অনুব্রত। তিনি আরও বলেছেন, এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ই আসল খেলোয়াড়। তৃণমূল ২২০ থেকে ২৩০ টি আসনে জয়ী হবে বলে দাবি করেছেন তিনি। অনুব্রত মণ্ডল একই সঙ্গে বলেছেন ভয়ঙ্কর খেলা হবে।

গোলকিপার ছিলাম

গোলকিপার ছিলাম

একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে বিজেপির প্রচার, কীভাবে এগনো যাবে, প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেছেন, তিনি গোলকিপার ছিলেন। বল কীভাবে ধরতে হয় জানা আছে। পাশাপাশি তিনি বলেছেন কাটিয়ে নিয়ে বল গোলে গিয়ে ফেলবেন। ফাইনালে তৃণমূলই জেতবে বলে মন্তব্য করেছেন তিনি।
যাঁরা তৃণমূল ছেড়ে গিয়েছেন, তাঁরা ভয়ে পালিয়ে গিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। ভোটে বোমাগুলির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেছেন, গুলি তিনি চেনেন না। তিনি দানা চেনেন। তবে সেটা হল নকুল দানা। যার দরকার হবে সে জল দিয়ে খাবেন, মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল।

জেলায় চলা বিজেপির কর্মসূচিকে তিনি আমল দিতে রাজি হননি। তিনি বলেছিলেন চারদিন কেন সাতদিন করতে আরও ভাল হত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+