'বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের হতে দেব না, ঠ্যাং ভেঙ্গে দেব', ফের খবরে অনুব্রত মণ্ডল
'বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের হতে দেব না, ঠ্যাং ভেঙ্গে দেব', ফের খবরে অনুব্রত মণ্ডল
'বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের হতে দেব না, বেড়িয়ে ঠেঙ ভেঙ্গে দেব, পারলে কিছু করে নেবেন।' বীরভূমের সভা থেকে বিস্ফোরক বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।

নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলো ময়দানে নেমে পড়েছে। কেউ এক টুকরো জমি ছাড়তে নারাজ। এদিন বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুরে দুবরাজপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন জনসভার আয়ােজন করা হয়। যেখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।
সভামঞ্চে দাঁড়িয়ে মঙ্গলকোটে তৃণমূল কর্মী খুনের ঘটনা প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, 'বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের হতে দেব না, বেড়িয়ে ঠেঙ ভেঙ্গে দেব, পারলে কিছু করে নেবেন, আমি নাোংরা রাজনীতি করি না।'
অন্যদিকে, অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে রাজু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মেরে হাত পা ভেঙ্গে দেব। তার জবাবে অনুব্রত মণ্ডল বলেন, 'ওর সম্বন্ধে নাম করলে উনি হাই লাইট হতে খুঁজছেন, আমি চাই না যে হোঁচট লেগে পড়ে যাক। ময়দানে আসুক হাডুডু খেলার জন্য।' তিনি আরও বলেন, 'বড় চাট মারলে থুথুনি ফেটে যায়, হাঁটুও ভেঙ্গে যায়।'
এদিন অনুব্রত ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর লাোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র, দুবরাজপুর শহর সভাপতি পীযূষ পাণ্ডে, রফিউল খান, কাসেমুল হক সহ অন্যান্যরা।












Click it and Unblock the Notifications