Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Visva Bharati: বিশ্বভারতীর বিতর্কিত ফলকে থাকবে না প্রধানমন্ত্রীর নাম, চিঠি কেন্দ্রের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ফলক বিতর্ক কার্যত এক অন্য মাত্রা পেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের নামই বাদ গিয়েছিল সেই ফলক থেকে। বদলে সেই ফলকে জায়গা পেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। তাই নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা মহল রীতিমতো হইচই ফেলে দেয়।

এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সেই ফলক সরিয়ে দেওয়ার কথা জানালো। বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে চিঠি এসেছে। এমন কথাই জানা যাচ্ছে। সেখান থেকে জানানো হয়েছে, ওই ফলক থাকবে না। শুধু তাই নয়, ফলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম রাখা হবে না। থাকবে না উপাচার্যের নামও।

Visva Bharati

এই ফলক ঘিরে রীতিমতো টানাপোড়েন শুরু হয়ে গিয়েছিল রাজ্যের রাজনীতিতেও যথেষ্ট বিরোধিতা চলে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই ফলক বসিয়েছিল। সম্প্রতি শান্তিনিকেতন হেরিটেজ তকমা পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত পছন্দের, প্রিয় জায়গা ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তিনি নিজের হাতে কার্যত এই জায়গা তৈরি করেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে গোটা পৃথিবী চেনে রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে।

তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় ফলক বসান। হেরিটেজ উপাধি পাওয়ার জন্য বিষয় সেই ফলকে লেখা ছিল। ফলকে নাম ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নামও দেখতে পাওয়া যায়। ফলকে কেন প্রধানমন্ত্রী ও উপাচার্যের নাম ফলাও করে লেখা থাকবে? স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ? তাই নিয়ে প্রশ্ন উঠেছিল।

তৃণমূলের নেতৃত্ব এই বিষয় নিয়ে রীতিমতো চর্চা শুরু করে। বিদ্যুৎ চক্রবর্তীর বিরোধিতা শুরু করা হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও রীতিমতো এই ঘটনা নিয়ে প্রতিবাদ করেছিলেন। ফলক বদলাতে হবে। এই দাবিতে কেন্দ্রীয় সরকারের কাছে তিনি চিঠি লেখেন বলে খবর। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি অনুপম হাজরা ঘটনার প্রতিবাদ করেন।

বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন অনুপম। উপাচার্যের মেয়াদ বাড়ানো হবে না। উপাচার্য বিজেপির পক্ষে কথা বলে বিজেপি হওয়ার চেষ্টা করছেন। নিজের উপাচার্যের মেয়াদ বাড়ানোর চেষ্টা করছেন। এই অভিযোগ করেছিলেন অনুপম হাজরা। গত ৮ তারিখ উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়।

এবার জানা গিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক থেকে ফলক বিষয়ে চিঠির কথা। প্রধানমন্ত্রীর নাম ওই ফলকে রাখা যাবে না। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। নতুন ফলকে কী লেখা থাকবে? সে কথা জানায়নি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষ ও রাজ্যের পক্ষ থেকে আলোচনায় এই কমিটি গঠিত হবে। একথা জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+