সিপিএম-এর বিরুদ্ধে দেওয়া স্লোগান এখন ভোগাচ্ছে তৃণমূলকেও! সমাধানের চেষ্টা অনুব্রতের

তৃণমূল শাসনে নেতারা সব কাজ হয়ে গিয়েছে বলে দাবি করলেন, জনগণ কিন্তু অন্য কথা বলছেন। তাঁদের কাছে নেই-এর তালিকায় রয়েছে অনেক কিছু। রাস্তা, ব্রিজ, ১০০ দিনে কাজ না পাওয়া। এবার সেই তালিকায় যুক্ত হল লোডশেডি

তৃণমূল শাসনে নেতারা সব কাজ হয়ে গিয়েছে বলে দাবি করলেন, জনগণ কিন্তু অন্য কথা বলছেন। তাঁদের কাছে নেই-এর তালিকায় রয়েছে অনেক কিছু। রাস্তা, ব্রিজ, ১০০ দিনে কাজ না পাওয়া। এবার সেই তালিকায় যুক্ত হল লোডশেডিং। তাও আবার অনুব্রত গড়ে। চাপে পড়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি।

অনুব্রতকে মুখের ওপর জবাব

অনুব্রতকে মুখের ওপর জবাব

বুথভিত্তিক সভা করে বেড়াচ্ছেন অনুব্রত মণ্ডল। বুথে বিজেপির থেকে ভোট কম হলে, তিনি তৃণমূলের বুথ সভাপতিদের প্রশ্ন করছেন, ভোট কেন কমল। সেখানে বুথ সভাপতিরা কখনই স্থানীয় নেতাদের বিরুদ্ধে বলছেন, কখনওবা বছরের পর বছর এলাকায় রাস্তা খারাপ থাকার ব্যাপারে অভিযোগ করছেন। অভিযোগ উঠে আসছে ১০০ দিনে কাজ না পাওয়া নিয়েও।

বুথভিত্তিক সম্মেলনে অনুব্রতকে শুনতে হল লোডশেডিং-এর কথা

বুথভিত্তিক সম্মেলনে অনুব্রতকে শুনতে হল লোডশেডিং-এর কথা

সেই বুথভিত্তিক সম্মেলনে অনুব্রত মণ্ডলকে শুনতে হল লোডশেডিং-এর কথা। ময়ূরেশ্বর ১ ব্লকের তালোয়া পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এলায় ভোট কমা নিয়ে লোডশেডিং-এর অভিযোগ করেন। মল্লারপুরে মানুষ তিনমাস ধরে লোডশেডিং নিয়ে বিরক্ত বলেই অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা।

সিপিএম আমলের স্লোগান ভোগাচ্ছে তৃণমূলকে

সিপিএম আমলের স্লোগান ভোগাচ্ছে তৃণমূলকে

স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ বদরুদ্দোজা অভিযোগ করেন, বাড়ি থেকে বাজারে গেলে শুনছে হচ্ছে সিপিএম আমলের শ্লোগান, লোডশেডিং-এর সরকার-এর কথা।

পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা অনুব্রতর

পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা অনুব্রতর

সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল, স্থানীয় বিধায়কের ফোন থেকে সরাসরি রামপুরহাটের ডিভিশনাল ইঞ্জিনিয়ারের সঙ্গে। কথা বলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গেও।

 তৃণমূলের নেতারা জানেন না সরকারের ৬৫ টি প্রকল্পের কথা

তৃণমূলের নেতারা জানেন না সরকারের ৬৫ টি প্রকল্পের কথা

অনুব্রত মণ্ডল বুথ ভিত্তিক সভায় বলেন, সরকার ৬৫ টি প্রকল্প চালু করেছে, অন্ততত ১০ টি প্রকল্পের নাম করুন। কিন্তু কোনও নেতাই ১০টি নামও বলতে পারেননি. সেই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডল বিধায়ক অভিজিৎ রায়কে বলেন সরকারের ৬৫ টি প্রকল্প ছাপিয়ে বুথ সভাপতিদের হাতে তুলে দিতে। যা ভোট প্রচারে দলকে সাহায্য করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+