কোন কুণাল, কী বলেছে? রামপুরহাট গণহত্যায় সিবিআই তদন্ত নিয়েও প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের

দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার বীরভূম (Birbhum) তৃণমূল (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। এছাড়াও তিনি রামপুরহাট (Rampurhat) গণহত্য

দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার বীরভূম (Birbhum) তৃণমূল (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। এছাড়াও তিনি রামপুরহাট (Rampurhat) গণহত্যায় হাইকোর্টের সিবিআই (CBI) তদন্তের প্রতিক্রিয়ায় বলেছেন, আদালতের রায়কে সম্মান করেন।

অনুব্রত মণ্ডলের মন্তব্যে বিতর্ক

অনুব্রত মণ্ডলের মন্তব্যে বিতর্ক

বৃহস্পতিবার বগটুইয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর স্বজন হারানোদের অভিযুক্তদের কড়া শাস্তির আশ্বাস দেওয়ার সময় অনুব্রত মণ্ডল বলেন, মামলাটা যেন সূচপুরের মামলার মতো করে সাজানো হয়। যা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেন। এর আগে সোমবারের হত্যালীলার পরে মঙ্গলবার অনুব্রত মণ্ডল বলেছিলেন, শর্টসার্টিটে টিভিতে বিস্ফোরণ হয়ে সারা বাড়িতে আগুন ছড়িয়েছে। অনুব্রত মণ্ডলের বৃহস্পতিবারের মন্তব্য প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কুণাল ঘোষ কার্যত বলেন, ওই মন্তব্য ব্যক্তি। কুণাল ঘোষ পরিষ্কার বলেন, বড় নেতা, অনেক বেশি বোঝেন। ওই মন্তব্যের প্রেক্ষিতে তিনি কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন দেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষকে নিয়ে প্রতিক্রিয়া

কুণাল ঘোষকে নিয়ে প্রতিক্রিয়া

কুণাল ঘোষের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল প্রশ্ন করেন, কোনও কুণাল ঘোষ? পরিচয় জানার পরে প্রশ্ন, কী বলেছে? এরপর অনুব্রত মণ্ডল কুণাল ঘোষের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেন। তবে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দিয়েছেন, তার সবটাই পালন করা হবে।

 সিবিআই তদন্তকে স্বাগত

সিবিআই তদন্তকে স্বাগত

তবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রামপুরহাটের গণহত্যা নিয়ে এদিন হাইকোর্টের রায়কে কার্যত স্বাগত জানিয়েছেন। প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আদালত আদেশ দিয়েছে। আদালতের ওপরে কেউ আছে নাকি? আদালত যা বলেছে, তাই হবে বলেও জানান তিনি। তারা আদালতের রায়কে সম্মান করেন বলেও জানিয়েছেন। অনুব্রত মণ্ডল আরও বলেছেন সিট ভাদু শেখের শ্যালককে গ্রেফতার করেছে।

রামপুরহাট নিয়ে হাইকোর্টের অবস্থান

রামপুরহাট নিয়ে হাইকোর্টের অবস্থান

এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে রামপুরহাটের গণহত্যার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার কেস ডায়েরি আর সিটের তদন্ত সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ হল ২২ মার্চ সিট গঠনের পর থেকে তদন্তের কার্যকরী অগ্রগতি হয়নি। গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়নি বলেও মন্তব্য করা হয়েছে। ঘটনার তদন্তভার নিরপেক্ষ সংস্থার হাতে দেওয়ার প্রসঙ্গে আদালত মন্তব্য করেছে, তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করার অভিযোগও উঠেছে। ন্যায়বিচারের স্বার্থেই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হল বলে জানিয়েছে আদালত। প্রসঙ্গত এই মামলায় এখনও পর্যন্ত তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের শ্যালক এবং তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন-সহ ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+