'রাজনৈতিক সংঘর্ষ নয়', বৃহত্তর ষড়যন্ত্র! রামপুরহাট-কাণ্ডে শাহের দরবারে তৃণমূল সাংসদরা
'রাজনৈতিক সংঘর্ষ নয়', বৃহত্তর ষড়যন্ত্র! রামপুরহাট-কাণ্ডে শাহের দরবারে তৃণমূল সাংসদরা
রামপুরহাটে ঘটে গিয়েছে নির্মম ঘটনা। তৃণমূল উপপ্রধান খুনের পরপরই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে আটজনের। সেই ঘটনা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। বিরোধীরা এই ঘটনায় রামপুরহাট পরিদর্শনে গিয়ে ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় পালটা ময়দানে তৃণমূল কংগ্রেস। আগামীকাল বৃহস্পতিবারই রামপুরহাটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল।

শাহের কাছে যান বাংলার বিজেপি সাংসদরা
বলে রাখা প্রয়োজন, ঘটনার পরেই শাহের কাছে যান বাংলার বিজেপি সাংসদরা। এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করা হয়। আর এরপরেই রামপুরহাট-কাণ্ডে রাজ্যের কাছে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করে। ৭২ ঘন্টার মধ্যেই বিস্তারিত জানিয়ে রিপোর্ট তলব করা হয়। একই সঙ্গে মন্ত্রকের যুগ্ম-সচিবের নেতৃত্বে একটি দলও পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। কার্যত নিঃসন্দেহে রামপুরহাট-কাণ্ডে চাপ বেড়েছে শাসকদলের।

শাহের দরবারে তৃণমূল কংগ্রেসের সাংসদরা
এই অবস্থায় পালটা শাহের দরবারে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সময় চেয়েছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, যে কোনও মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারেন তৃণমূল সাংসদের। কিন্তু হঠাত কেন শাহী দরবারে তৃণমূল! তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। তবে জানা যাচ্ছে, এই ঘটনার পিছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে সে বিষয়ে অভিযোগ জানাতেই এই সাক্ষাৎ বলে জানা যাচ্ছে।

কোনও রাজনৈতিক সংঘর্ষ নেই
শুধু তাই নয়, এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক সংঘর্ষ নেই সে বিষয়েও শাহের কাছে তথ্য তৃণমূল সাংসদরা দেবেন বলে জানা যাচ্ছে। এছাড়াও বিজেপি যে অভিযোগ আনছে তা সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি অমিত শাহের কাছে জানাবেন বলে তৃণমূল সূত্রে খবর। তবে এহেন পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

বিজেপি শকুনের রাজনীতি করছে
বিরোধীদের একাংশের দাবি, দোষীদের বাঁচাতেই কেন্দ্রের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। যদিও দিদি'র ভাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেই ভয়েই এহেন দরবার বলে দাবি। যদিও কুণাল বলেন, বিজেপি শকুনের রাজনীতি করছে। শুধু তাই নয়, সস্তা রাজনীতি শুভেন্দু অধিকারীরা করছেন বলেও দাবি তৃণমূল নেতার। একই সঙ্গে কুণাল বলেন, যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী কড়া হাতে ব্যবস্থা নিচ্ছেন। সিট গঠন করেছেন। কিন্তু শুধু নোংরা রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ প্রাক্তন তৃণমুলের রাজ্যসভার সাংসদের।

রামপুরহাট যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
বলে রাখা প্রয়োজন, আগামীকাল বৃহস্পতিবার রামপুরহাট যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ পথে পুরো ঘটনা সমীক্ষা করবেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে পারেন বলে জানা গিয়েছে।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications