কুরুচিকর মন্তব্যের অভিযোগ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় FIR বিধায়ক বীরবাহা হাঁসদার
কুরুচিকর মন্তব্যের অভিযোগ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় FIR বিধায়ক বীরবাহা হাঁসদার
আদিবাসীদের অবমাননা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার সরাসরি থানায় এফআইআর করলেন তৃণমূল বিধায়ক। ঝাড়গ্রাম থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করেছেন বীরবাহা হাঁসদা। তিনি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর মন্তব্যে অত্যন্ত অপমানিত বোধ করেছেন তিনি। এতে আদিবাসী সমাজের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেেছন তৃণমূল বিধায়ক।

ঝাড়গ্রাম থানায় এসসি-এসটি অ্যাক্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত উল্লেক্য গতকালই বীরসা-মুন্ডার জন্মদিবস উপলক্ষ্যে ঝাড়গ্রামে সভা করেছেন তিনি। তারপরেই বীরবাহা হাঁসদার শুভেন্দুর বিরুদ্ধে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বীরবাহা হাঁসদাকে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন জুতোর তলায় রাখি। শুভেন্দুর সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায়। সম্প্রতি অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে যেমন্তব্য করেছিলেন তা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপিকে এই নিয়ে রুখতেই শুভেন্দুর বীরবাহা হাঁসদাকে নিয়ে করা মন্তব্যকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস।
গতকাল সিঙ্গুরে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর নামে এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্যের একাধিক জেলায় এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বুধবার শুভেন্দু অধিকারীর বীরবাহা হাঁসদাকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে মধ্যমগ্রাম স্টেশনে রেল অবরোধ করে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই এই নিয়ে উত্তেজনার পারদ চড়ছিল। এবার শেষে বিধায়ক নিজেই এফআইআর দায়ের করেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মু্র্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর বিজেপি তাঁকে অপসারণের দাবি জানিয়েছিল। মুখ্যমন্ত্রী কেন তাঁকে অপসারণ করছেন না তার প্রতিবাদে সরব হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় দিল্লিতে অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এমনকী কলকাতাতেও অখিল গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু অখিল গিরি মামলার কাগদ না নেওয়ায় সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে।
পঞ্চায়েত ভোটে আদিবাসী ভোটকে সামনে রেখে এগোচ্ছে বিজেপি। গতকাল বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে জঙ্গলমহলে একাধিক কর্মসূচি করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী বাঁকুড়ায় সভা করেছেন। সুকান্ত মজুমদার আদিবাসী বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেছেন। আদিবাসী ভোট জয়ে মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই। পঞ্চায়েত ভোটের প্রচারে জোর দিয়েছেন মমতা জঙ্গলমহল থেকেই। ঝাড়গ্রাম সফরের সময় জঙ্গলমহলের গ্রামে ঘুরে জনসংযোগ সেরেছেন তিনি। গ্রামের মানুষের অভিযোগ শুনে সটান জানিয়েছেন দিল্লি টাকা দিচ্ছে না তাই তাঁদের উন্নয়নের কাজ করতে পারছে না রাজ্য সরকার। আবার জল সংকট মেটাতে তড়িঘড়ি নির্দেশও দিয়েছেন মমতা। যাওয়ার পথে চায়ের দোকানে নেমে নেমে চুপ ভেজেছেন তিনি।












Click it and Unblock the Notifications