অনুব্রত মণ্ডলের সামনেই বুথ জ্যাম করে ভোট করার হুঁশিয়ারি তৃণমূল নেতার, ঢোক গিললেন কেষ্ট

অনুব্রতর সামনেই বুথ জ্যাম করে ভোট করার হুঁশিয়ারি তৃণমূল নেতার, ঢোক গিললেন কেষ্ট

বীরভূমের দুঁদে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সামনেই বুথ জ্যাম করে ভোটে জেতার হুঁশিয়ারি বিজেপি নেতার। মুরারইয়ের তৃণমূল বুথ সভাপতি নীলরতন মহরা বলেন, যেকোনও মূল্য তিনি ভোটে জিতে দেখাবেন। তাঁর জন্য বুথ জ্যাম হলেও করবেন তিনি। প্রকাশ্যে তৃণমূল নেতার এই মন্তব্যে কিছুটা অস্বস্তিতেই পড়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল।

বুথ জ্যামের হুঁশিয়ারি

বুথ জ্যামের হুঁশিয়ারি

বিধানসভা ভোটে জিততে মরিয়া শাসক দল। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শাসদ শিবিরে। বীরভূমে মুরারইয়ে তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি নীলরতন মহড়া প্রকাশ্যে ঘোষণা করেন যেকোনও মূল্যে তিনি ভোটে জিতে দেখাবেন। তার জন্য বুথ জ্যাম করতে হলেও তিনি প্রস্তুত।

অস্বস্তিতে অনুব্রত

অস্বস্তিতে অনুব্রত

প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস বুথ সভাপতির এই মন্তব্যে কিছুটা অস্বস্তিতেই পড়ে যান তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে তিনি বলেন, মানুষ ভোটেল লাইনে দাঁড়িয়েই ভোট দেবেন। তিনি এরকম কোনও কথা বলতে চাননি। আবেগের বশে বলেছেন। কারোর একজনের বক্তব্য দলের কথা নয়।

আক্রমণ বিজেপির

আক্রমণ বিজেপির

মুরারইয়ে তৃণমূল বুথ সভাপতির এই মন্তব্যের পর অনুব্রতর বিরুদ্ধে আক্রমণের সুপ চড়িয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেছেন অনুব্রতর মনের কথাই বলেছেন বুথ সভাপতি। অনুব্রত মণ্ডল যেমন বোমা-গুলির দমে ভোট জিততে চান। সেটাই বলেছেন তৃণমূল বুথ সভাপতি। ভোট লুঠ করেই তৃণমূল ভোটে জিততে মরিয়া বলে অভিযোগ করেছেন বিজেপির।

 অমিত আসছেন রাজ্যে

অমিত আসছেন রাজ্যে

এদিকে বিজেপি শিবিরেও ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর আগেই রাজ্যে আসছেন অমিত শাহ- জেপি নাড্ডা। মুকুল রায়কে সারথী করেই ভোট বৈতরণী পার করতে চান অমিত শাহরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+