কাজল শেখের আশঙ্কাই সত্যি করছে কেষ্টর সক্রিয়তা, এখনও বীরভূমে দলের নিয়ন্ত্রণ অনুব্রতর হাতেই

অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন কাজল শেখ

জেলে বসেই বীরভূমে দল পরিচালনা করছেন অনুব্রত মণ্ডল। প্রকাশ্যেই এই দাবি করেছিলেন বীরভূমের আরেক তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখ। এবার নিজেই খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। কাজল শেখ বলেছেন, যেকোনও সময়ে খুন হয়ে যেতে পারি। কেষ্টকে নিয়ে মুখ খোলার জেরেই তাঁকে মেরে ফেলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। এদিকে কেষ্টর অনুপস্থিতিতে জেলার দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে।

খুন হওয়ার আশঙ্কা প্রকাশ

খুন হওয়ার আশঙ্কা প্রকাশ

এবার খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখ। প্রকাশ্য সভায় তিনি দাবি করেছেন যেকোনও সময় তাঁকে খুন করা হতে পারে। আতঙ্কে রয়েছেন পরিবারের লোকেরা। তাঁর মা নাকি আতঙ্কে থাকেন ছেলে বেরোলে আর হয়তো বাড়ি ফিরবে না। কঙ্কালীতলার কর্মিসভা থেকে বিস্ফোরক দাবি করেছেন কাজল শেখ। তিনি দাবি করেছেন ঘরে বাইরে তাঁর শত্রু।

 দলের কারণেই কঙ্কালীতলায় হার

দলের কারণেই কঙ্কালীতলায় হার

পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বিস্ফোরক দাবি করেছেন তিনি। কাজল শেখ দাবি করেছেন দলের গাফিলতিতেই কঙ্কালীতলায় হার হয়েছিল। কাজল শেখের এই মন্তব্য েয অনুব্রত মণ্ডলকে ইঙ্গিত করে তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। তিনি প্রকাশ্যে দাবি করেছেন তাঁকে তাঁকে মারার পরিকল্পনা করা হয়েছিল। কাজল শেখের এই মন্তব্য প্রকাশ্যে অনুব্রত মণ্ডলের কারণেই কঙ্গালীতলায় জিততে পারেনি তৃণমূল কংগ্রেস।

কেষ্টকে নিশানা

কেষ্টকে নিশানা

কয়েকদিন আগে কাজল শেখই প্রকাশ্যে দাবি করেছিলেন জেলে বলেই অনুব্রত মণ্ডল বীরভূমে সংগঠন পরিচালনা করছে। তিনি দাবি করেছিলেন ফোনে কথা বলছেন তিনি। তারপরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। হাইকোর্টের পক্ষ থেকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল জেলের মধ্যে মোবাইল ব্যবহার হচ্ছে কিনা সেটা নজরে রাখার কথা বলা হয়েছে। কাজল শেখের এই দাবির পরেই আবার প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ ঘিরে আরও স্পষ্ট হয়েছে কেষ্টর সক্রিয়তা।

 বীরভূমের দায়িত্ব সুপ্রিমোর হাতে

বীরভূমের দায়িত্ব সুপ্রিমোর হাতে

অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমের দায়িত্ব কাউকে দিতে চাননি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের সংগঠন পরিচালনার দায়িত্ব নিজের হাতেই রেখেছেন তিনি। তবে তাঁকে এই কাজে সাহায্য করবেন ফিরহাদ হাকিম। তবে একটা কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই কোর কমিটি যে বাস্তবে কেষ্টর নিয়ন্ত্রণেই কাজ করছে তা স্পষ্ট করে দিয়েছেন কাজল শেখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+