জেলে বসেই দল পরিচালনা! কেষ্টকে নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখের
পঞ্চায়েত ভোটের আগে দলের অন্দরেই প্রকাশ্যে শাসক দলের কোন্দল
পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন দলেরই আরেক নেতা কাজল শেখ। তিনি প্রকাশ্যেই মন্তব্য করেছেন জেল থেকেই ফোনে দল পরিচালনা করছেন অনুব্রত মণ্ডল। পঞ্চায়েত ভোটের আগে কোর কমিটির মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু কাজল শেখের দাবি কোর কমিটির কোনও বৈঠকই ডাকা হচ্ছে না। তলে তলে দল পরিচালনা করছেন অনুব্রত মণ্ডলই।

জেলে বসেই দল পরিচালনা
জেলে বসেই দল পরিচালনা করছেন অনুব্রত মণ্ডল। এমনই দাবি করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গতকাল অর্থাৎ গত শনিবার বীরভূমে সভা করতে গিয়ে কেষ্টর বিরুদ্ধে এরকের পর এক বিস্ফোরক দাবি করেছিলেন তিনি। ঠিক তার পরেই শুভেন্দুর সুরে সুর মিলিয়ে প্রায় একই দাবি করলেন বীরভূম তৃণমূল কংগ্রেেস কোর কমিটির সদস্য কাজল শেখ। তিনিও দাবি করেছেন জেলে বসেই বীরভূমে দল পরিচালনা করছেন অনুব্রত মণ্ডল। সেকারণেই পঞ্চায়েত ভোট শিয়রে জেনেও কোনও বৈঠক করা হচ্ছে না কোর কমিটির।

কী অভিযোগ কাজল শেখের
কাজল শেখ অভিযোগ করেছেন কোর কমিটির সভাপতির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন অনুব্রত মণ্ডল। জেলে বসেই তাঁর সঙ্গে কথা বলছেন তিনি। এমনই বিস্ফোরক দাবি করেছেন কোর কমিটির সদস্য কাজল শেখ। তারপরেই রীতিমত শোর গোল পড়ে গিয়েছে বীরভূমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন পঞ্চায়েত ভোটের আগে কোর কমিটির বৈঠকে সব সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত কোর কমিটির কোনও বৈঠকই ডাকা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। নানুরে কর্মিসভা করতে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন তিনি।

বিকাশ রায়চৌধুরীর সঙ্গে ফোন কথা হচ্ছে কেষ্টর
এদিন কাজল শেখ দাবি করেছেন বীরভূম জেলা পরিষদের সভাপতি বিকাশ রায়চৌধুরীর সঙ্গে নিয়মিত ফোনে যোগযোগ রেখে চলেছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলাসভাধিপতির ফোন পরীক্ষা করলেই বোঝা যাবে অনুব্রত মণ্ডলের সঙ্গে কতবার তাঁর ফোনে কথা হয়েছে। কাজল শেখ দাবি করেছেন বীরভূম জেলার প্রত্যেক নেতার সঙ্গে অনুব্রত মণ্ডল ফোনে যোযোগ রাখছেন। সেকারণেই সম্ভবত অনুব্রতর জায়গায় আর কাউকে জেলার দায়িত্ব দেননি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই জল্পনা শুরু হয়েছে।

কেষ্টর জায়গায় কেউ যোগ্য নয়
অনুব্রতহীন বীরভূমে পা রেখেও অনুব্রতকে নিয়েই কথা বলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে এবার অনুব্রত মণ্ডলের বাইরে কার উপর ভরসা রাখবেন তৃণমূল সুপ্রিমো এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনায় জল ঢেলে দায়িত্ব নিজের হাতেই রেখেছেন তিনি। অর্থাৎ বীরভূমে কেষ্টর জায়গায় কাউকে বসাননি তিনি। নিজে বীরভূম দেখবেন বলে জানিয়েছেন এবং তাঁকে এই কাজে সাহায্য করবেন ফিরহাদ হাকিম। কারণ বিধানসভা ভোটে বীরভূমের পর্যবেক্ষকের পদে ছিলেন তিনি।












Click it and Unblock the Notifications