মুখ্যমন্ত্রী পদে প্রার্থী পাচ্ছে না বিজেপি, নাড্ডাদের খোঁচা অনুব্রত মণ্ডলের
মুখ্যমন্ত্রী পদে প্রার্থী পাচ্ছে না বিজেপি, নাড্ডাদের খোঁচা অনুব্রত মণ্ডলের
মুখ্যমন্ত্রী পদে প্রার্থী পাচ্ছে না বিজেপি। তাই নাম ঘোষণা করছে না। নাড্ডাদের সরাসরি কটাক্ষ করে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপি রাজ্যে প্রচার শুরু করলেও এখনও মুখ্যমন্ত্রী মুখ কে হবেন এই নিয়ে কোনও ইঙ্গিত দেয়নি। নাড্ডা থেকে অমিত শাহ কেউ মুখ্যমন্ত্রী মুখ নিয়ে একটি কথাও বলেননি। কেবল মাত্র বলেছেন বাংলার ভূমিপুত্র হবেন বিজেপির মুখ্যমন্ত্রী। তবে কে হবেন সেটা এখনও স্পষ্ট করেননি।

বিজেপিকে খোঁচা অনুব্রতর
বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন এই নিয়ে জল্পনার শেষ নেই। শুভেন্দু, দিলীপ, মুকুল না রাজীব। তালিকায় একাধিক নাম রয়েছে। কিন্তু বিজেপি কাকে সিলমোহর দেবে সেটা এখনও ধোঁয়াশা। এই নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করে অনুব্রত মণ্ডল বলেছেন মুখ্যমন্ত্রী করার মুখ পাচ্ছে না বিজেপি সেকারণেই নাম জানাতে পারছে না। দিল্লি থেকে যতই নেতারা ছুটে ছুটে রাজ্যে আসুন বিজেপি কিছুতেই ক্ষমতায় আসতে পারবে না। তৃণমূল কংগ্রেসই ফের সরকার গড়বে বাংলায়।

মোদীকে আক্রমণ অনুব্রতর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের আক্রমণ শানিয়ে বিজেপি নেতা বলেছেন, পকেটে মিথ্যে কথা ভরে নিয়ে আসেন বাংলায়। তারাপীঠে জেপি নাড্ডার সভায় মাত্র এক হাজার লোক হয়েছে দাবি করেছেন বীরভূম তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। খেলা শুরু হয়ে গিয়েছে। না হলে লোক হতো নাড্ডার সভায়। প্রসঙ্গত উল্লেখ্যআজ তারাপীঠথেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

টার্গেট অনুব্রতর গড়
বিজেপি অনুব্রতর গড়কে টার্গেটকরে এগোচ্ছে। ১০ ফেব্রুয়ারি থেকে বিজেপি ঝাঁপাচ্ছে বীরভূমের প্রচারে।একের পর এক কেন্দ্রীয় নেতা আসতে চলেছেন বীরভূমে। যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং, স্মৃিত ইরানি একের পর এক সভা রয়েছে বীরভূমে। অমিত শাহ প্রথম থেকে টার্গেট করে নেমেছেন। প্রথমেই বীরভূমে রোড শো করেছেন তিনি। তার পরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ নজর দিয়েছে বীরভূমে।

মুখ্যমন্ত্রী মুখ কে
বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ তৃণমূলে যোগ দিয়েই বিজেপির মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন। তিনি বলেছিলেন বিজেপিতে ৬ জন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য লাইন দিয়ে রয়েছেন। সেই তালিকায় শুভেন্দু অধিকারীও রয়েছেন বলে দাবি করেন সুজাতা। মুখ্যমন্ত্রী হওয়ার লোভেই শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন সুজাতা খাঁ।












Click it and Unblock the Notifications