৩ কোটির সোনায় গয়নায় মা কালীকে সাজালেন অনুব্রত, পার্টি অফিস পাহারায় তৃণমূলকর্মীরা
৩ কোটির সোনায় গয়নায় মা কালীকে সাজালেন অনুব্রত, পার্টি অফিস পাহারায় তৃণমূলকর্মীরা
কেষ্টর কালীপুজোয় এলাহি আয়োজন বীরভূমে। প্রায় তিন কোটি টাকার সোনা দিয়ে কালীমূর্তিকে সাজিয়েছেন তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অনুব্রত মণ্ডল। ৫২০ ভরি সোনা দিয়ে সাজানো কালীমূর্তিকে এখন পাহারা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। বোলপুরের তৃণমূল পার্টি অফিসে এখন এলাহি আয়োজন।

৫২০ ভর সোনা দিলেন অনুব্রত মণ্ডল
প্রতিবছরই বোলপুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কালীপুজো করে থাকেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবারও আয়োজন করা হয়েছিল কালীপুজোর। ২০২১-র বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর এবারের কালীপুজো একটু বেশিই ধুমধাম করছেন অনুব্রত মণ্ডল। এবারে পার্টি অফিসে কালীমূর্তিকে ৫২০ ভরি সোনার অলঙ্করে সাজিয়েছেন তিনি। প্রায় ৩ কোটি টাকার সোনার গয়না রয়েছে কালীমূর্তিতে। তাই দিনরাত জেগে েখন পার্টি অফিস পাহারা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

প্রতিবারই সোনার পরিমান বাড়ে
প্রথম বছর কালীপুজোয় ১৮০ ভরি সোনার গয়না পরিয়েছিলেন নুব্রত মণ্ডল। তার পর থেকে সেটা বেড়েই চলেছে। দ্বিতীয়বছরে সেটা বেড়ে হয়েছিল ২৬০ ভরি। এমনকী গত বছরও সেটা বেড়েছিল। সেটা বেড়ে ৩৫০ ভরি হয়েছিল সোনার গয়না। তার পরের বছর অর্থাৎ ২০২১ সালে সেটা বেড়ে হয়েছে ৫২০ ভরি। এবার একটু বেশিই হয়েছে বলে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। গতবছর পরিবারের এক আত্মিয়ের মৃত্যুর কারনে প্রতিমাকে গয়না পরাতে পারেননি তিনি। এবার নিজেই পরিয়েছেন গয়না।

কালী আরাধনায় অনুব্রত মণ্ডল
সকলেই জানেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কালী ভক্ত। কংগ্রেসে থাকাকালীনই তিনি কালীপুজো করতেন। অনুব্রত মণ্ডল নিজে জানিয়েছেন,১২ বছর বয়স থেকে নাকি তিনি কালীপুজো করে আসছেন। শৈশবে নিজেই কালী প্রতিমা তৈরি করতেন তিনি। পড়ে পাড়ার গলির ভেতরে কালীপুজো করতেন তিনি। পড়ে পাড়ায় পুজো করতেন তিনি। ১৯৮৮ সাল থেকে পাড়ার পার্টি অফিসে কালীপুজো করতে শুরু করেন বলে জানিয়েছেন তিনি। প্রতিবছরই অনুব্রত মণ্ডলের কালীপুজো ধুমধাম করে হয়ে থাকে। জেলা সভাপতি নিজে উপোস করেন কালীপুজোর জন্য।

অনুব্রত মণ্ডলের যজ্ঞ
কয়েকদিন আগেই মহাযজ্ঞ করেছেন অনুব্রত মণ্ডল। কঙ্গালিতলায় নির্বাচনের আগে মহাযজ্ঞ করেছিলেন তিনি। প্রায়ই তাঁকে বীরভূমের একাধিক পীঠে পুজো করতে দেখা গিয়েছে। ভোটের আগে তৃণমূলের জয়ের জন্য যজ্ঞ করেছিলেন তিনি। অনুব্রত মণ্ডলকে নজরে রাখতে নির্বাচন কমিশন বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছিল। কিন্তু পেরে উঠতে পারেনি। শেষ পর্যন্ত বীরভূমে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications