একুশের ভোটে এবার অনুব্রতর দাওয়াই চকোলেট-বিস্কুট, শুভেন্দুর গড়ে নতুন খেলার ইঙ্গিত কেষ্টর

একুশের ভোটে এবার অনুব্রতর দাওয়াই চকোলেট-বিস্কুট, শুভেন্দুর গড়ে নতুন খেলার ইঙ্গিত কেষ্টর

একুশের ভোটে এবার নতুন দাওয়াই নিয়ে ময়দানে নামছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর গুড়-বাতাসায় কাজ হবে না। এবারে একুশের ভোটে অনুব্রতর দাওয়াই চকোলেট-বিস্কুট আর জল। বীরভূমের মহম্মদবাজারের সভা থেকে একুশের ভোটের নতুন দাওয়াইয়ের কথা ঘোষণা করেছেন কেষ্ট। একই সঙ্গে শুভেন্দুর গড় মেদিনীপুরেও খেলা হবে বলে হুঙ্কার দিয়েছেন অনুব্রত। তিনি দাবি করেছেন এবার রাজ্য জুড়ে ভোটের নতুন খেলা হবে।

অনুব্রতর দাওয়াই

অনুব্রতর দাওয়াই

এবার আর গুড়-বাতাসায় কাজ হবে না। সেটা আন্দাজ করে ফেলেছেন বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস েজলা সভাপতি অনুব্রত মণ্ডল। মহম্মদ বাজারের সভা থেকে একুশের ভোটের নতুন দাওয়াইয়ের ইঙ্গিত দিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, এবারে ভোট হবে। ভোটে চকোলেট-বিস্কুট-জল দেওয়া হবে। একই সঙ্গে একুশের ভোটের খেলা যে ভয়ঙ্কর হতে চলেছে তারও ইঙ্গিত গিয়েেছন কেষ্ট।

 শুভেন্দুর গড়ে কোন খেলা

শুভেন্দুর গড়ে কোন খেলা

এবার তৃণমূল কংগ্রেসের মূল নজর যে মেদিনীপুরের দিকে থাকবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর মেদিনীপুর দখলে রাখা শাসক দলের প্রেস্টিজ ইস্যুতে পরিণত হয়েছে।কাজেই সেখানে সর্বশক্তি প্রয়োগ করে অধিকারী পরিবারের অস্তিত্ব মাটিতে মিশিয়ে দিতে মরিয়া শাসক দল। সেই ইঙ্গিত শোনা গেল কেষ্টর গলাতেও। অনুব্রত সেই ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন। তিনি বলেছেন এবারের ভোটে ভয়ঙ্কর খেলা হবে। শুধু বীরভূমে নয় খেলা হবে মেদিনীপুরেও।

 অনুব্রতর অ্যাম্পেয়ার কারা

অনুব্রতর অ্যাম্পেয়ার কারা

শতাব্দী বেসুরো গাইতেই অনুব্রত মণ্ডলের দিকে আঙুল উঠতে শুরু করেছিল। যদিও তাতে বিন্দুমাত্র দমে যাননি অনুব্রত। উল্টে দ্বিগুণ উদ্যোমে কাজ শুরু করে দিয়েছেন। রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন যেখানে যেমন সেখানে তেমন খেলা হবে। যে যে ধরনের খেলা চাইবে সেই ধরনের খেলা হবে। খেলা হবে রাজ্যজুড়ে। রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়, সাঁইথিয়ায় নীলাবতী সাহা, লাভপুরে রাণা সিং আম্পায়ার থাকবেন। প্রার্থী কারা হতে পারেন বীরভূমে তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন অনুব্রত।

 ঘর গোচ্ছাচ্ছে অনুব্রত

ঘর গোচ্ছাচ্ছে অনুব্রত

বীরভূমে ইতিমধ্যেই হানা দিয়েছেন অনুব্রত। গড় সুরক্ষিত রাখতে তোরজোর শুরু করে দিয়েছেন বীরভূম জেলা সভাপতি। অমিত শাহকে জবাব দিতে দলনেত্রীকে নিয়ে পদযাত্রা করে শক্তি প্রদর্শনও করেছেন তিনি। কোনও ভাবেই যে বীরভূমের এক ইঞ্চি জমি তিনি ছাড়বেন না তার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন কেষ্ট। এবার গোটা বীরভূমেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+