অনুব্রত গড়ে ফের বিজেপিতে ভাঙন! 'শক্ত ঘাঁটি'তে আরও এক পঞ্চায়েত গেল তৃণমূলের দখলে

বছর ঘুরলেই পঞ্চায়েত (Panchayat) নির্বাচন সারা রাজ্যে। তার আগে বিভিন্ন জেলার তৃণমূল নেতারা ইতিমধ্যেই পঞ্চায়েতকে বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন। উন্নয়নের নিরিখেই এই ডাক বলে জানাচ্ছেন তৃণমূলের (trinamool congress) নেতার

বছর ঘুরলেই পঞ্চায়েত (Panchayat) নির্বাচন সারা রাজ্যে। তার আগে বিভিন্ন জেলার তৃণমূল নেতারা ইতিমধ্যেই পঞ্চায়েতকে বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন। উন্নয়নের নিরিখেই এই ডাক বলে জানাচ্ছেন তৃণমূলের (trinamool congress) নেতারা। সেই পরিস্থিতিতে বীরভূমে (birbhum) আরও এক পঞ্চায়েতের দখল নিল শাসকদল। বিজেপির (bjp) অন্যতম শক্তঘাঁটি বলে পরিচিত মহম্মদ বাজারেই এই ভাঙনে জল্পনা তুঙ্গে।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

শনিবার মহম্মদ বাজারে ছিল কর্মীসভা। সেখানেই পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ৬ বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করেন। ছিলেন বেশ কয়েকজন কর্মী সমর্থকও। এই যোগদান মেলায় উপস্থিত ছিলেন রামপুরহাটের তৃণমূল বিধায়কআশিস বন্দ্যোপাধ্যায় এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। শনিবারের দলবদলে বিরোধী শূন্য হয়ে পড়ল মহম্মদ বাজারের গণপুর পঞ্চায়েত।

২০১৮-তে রাজনৈতিক অবস্থা

২০১৮-তে রাজনৈতিক অবস্থা

২০১৮-র পঞ্চায়েত ভোট এবং পরবর্তী সময়ে মহম্মদবাজার বিজেপির শক্ত ঘাঁটি হিসেবেি পরিচিত ছিল। গত পঞ্চায়েত ভোটে বিজেপি মহম্মদবাজারের গণপুর পঞ্চায়েতের ৭ টির মধ্যে ৬ টি আসন দখল করে। মাত্র একটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস।

উন্নয়নের দিকে তাকিয়ে তৃণমূলে যোগদান

উন্নয়নের দিকে তাকিয়ে তৃণমূলে যোগদান

পঞ্চায়েত বিজেপির হাতে থাকলেও কাজ করতে পারছিলেন না। জানিয়েছেন মহম্মদবাজারের গণপুর পঞ্চায়েতের বিজেপি ত্যাগ করা পূর্ণিমা মণ্ডল। আশপাশের পঞ্চায়েতে তুলনামূলক আরও বেশি কাজ হয়েছে। সেই কারণে তৃণমূল সরকারের উন্নয়নে আকৃষ্ট হয়ে বিজেপি ছেড়েছেন বলে জানিয়েছেন ওই নেত্রী। এর আগেও অবশ্য যাঁরাই বিরোধী দল থেকে তৃণমূলে যোগ দিয়েছেন, সবাই তৃণমূলের উন্নয়নের যুক্তিই দেখিয়েছেন।

বিধানসভা নির্বাচনের পরে বারে বারে ভেঙেছে বিজেপি

বিধানসভা নির্বাচনের পরে বারে বারে ভেঙেছে বিজেপি

বিধানসভা নির্বাচনের পরে বীরভূমে বিজেপিতে ভাঙন ধরিয়ে ছিলেন অনুব্রত মণ্ডল। মাস চারেক আগে মহম্মদবাজারের দাপুটে নেতা শুভ্রাংশু চৌধুরী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগদানের পরে তাঁকেশাসকদলের তরফে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে মহম্মদবাজারে ফের বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস।
গত সপ্তাহে নানুরের সর্পলেহনা আলবাঁধা গ্রামপঞ্চায়েত এলাকাতেও বিজেপিতে ভাঙন ধরায় তৃণমূল। এলাকার বুথ সভাপতি-সহ কয়েকশো বিজেপি কর্মী দলে যোগ দেয় বলে দাবি করেছিল তৃণমূল।বিজেপি ত্যাগ করা বুথ সভাপতি অভিযোগ করেছিলেন বুথে জয়ের পরেও বিজেপির নেতৃত্ব পাশে দাঁড়াননি।

গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলের পঞ্চায়েত দখলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের দাবি, দিনের পর দিন ভয় দেখিয়ে এই দলবদল করানো হয়েছে। যদিও তৃণমূল এই দাবি মানতে নারাজ। তাদের দাবি উন্নয়নেআকৃষ্ট হয়েই এই দলবদল। আগামী দিনে বিজেপি বলে জেলায় তথা রাজ্যে কিছু থাকবে না বলেও জানিয়েছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+