বিজেপি ও সিপিএম থেকে হাজারে হাজারে তৃণমূলে যোগদান, বুদ্ধদেবের পলিটিক্যাল নলেজের প্রশংসায় পঞ্চমুখ অনুব্রত
ভোটে খেলা দেখিয়ে ছিলেন অনুব্রত মণ্ডল (anubrata mondal)। জেলার ১১ টি আসনের মধ্যে একটি মাত্র বিজেপি (bjp) দখল করতে পেরেছিল। এবার বিরোধীদল ভাঙানোর খেলা দেখাতে শুরু করেছেন তিনি। বিজেপি (bjp) ও সিপিএম (cpm) থেকে কয়েক হ
ভোটে খেলা দেখিয়ে ছিলেন অনুব্রত মণ্ডল (anubrata mondal)। জেলার ১১ টি আসনের মধ্যে একটি মাত্র বিজেপি (bjp) দখল করতে পেরেছিল। এবার বিরোধীদল ভাঙানোর খেলা দেখাতে শুরু করেছেন তিনি। বিজেপি (bjp) ও সিপিএম (cpm) থেকে কয়েক হাজার নেতা-কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে (trinamool congress)। দলত্যাগীদের হাতে তিনিই ঘাসফুলের পতাকা তুলে দেন।

বোলপুর ব্লকে বিরোধী শিবিরে ভাঙন
মূলত বোলপুর ব্লকের বাহিরি, পাঁচশোয়া ও সিয়ান মুলক অঞ্চলে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়েছে তৃণমূল কংগ্রেস। এইসব গ্রাম থেকেই কয়েক হাজার বিজেপি ও সিপিএম নেতা-কর্মী তৃণমূলে যোগ দেন।

ভুল বুঝে শাসক দলে সামিল
দল বদল অনুষ্ঠানে অনুব্রত মণ্ডল দাবি করেন, এইসব গ্রামের প্রায় সব বিরোধী তৃণমূলে চলে এল। এবার সবাই একসঙ্গে কাজ করবেন। তিনি অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতাদের প্ররোচনায় পা দিয়ে প্রচুর মানুষ বিজেপি যোগ দিয়েছিলেন। এবার তাঁরা ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে দাবি করেছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই এই যোগদান বলেও দাবি অনুব্রত মণ্ডলের।

প্রাক্তন সিপিএম নেতার ছেলের প্রশংসায় অনুব্রত
অনুব্রত মণ্ডলের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন বাম জমানায় বীরভূমের জেলা সভাধিপতি থাকা মনসা হাঁসদার ছেলে বুদ্ধদেব হাঁসদাও। তাঁকে তৃণমূলের অঞ্চল কিংবা বুথ ভিত্তিক কমিটিতে নয়, জেলা কমিটিতে বড় দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। ব্যাখ্যা করে তিনি বলেছেন, বুদ্ধদেবের পলিটিক্যাল নলে ভাল আছে। সে একদিন বড় নেতা হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন অনুব্রত।

বাবার অলিখিত অনুমতি নিয়ে তৃণমূলে
বুদ্ধদেব হাঁসদা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছে, বাবার অলিখিত অনুমতি নিয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি বলেন, ২০১১ সাল থেকে তৃণমূল যেভাবে সব ধরনের মানুষের পাশে থেকে কাজ করছে তা অস্বীকার করার উপায় নেই বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications