ছাত্রছাত্রীদের বিক্ষোভ-ঘেরাও, হামাগুড়ি দিয়ে বাইরে এলেন বিশ্বভারতীর রেজিস্টার
ছাত্রছাত্রীদের বিক্ষোভ-ঘেরাও, হামাগুড়ি দিয়ে বাইরে এলেন বিশ্বভারতীর রেজিস্টার
একদিকে যখন অনিশ খান খুনের প্রতিবাদে মহানগরের রাস্তা কাঁপাচ্ছে বাম-তৃণ যুবরা ঠিক সময়েই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঘেরাও হলেন রেজিস্টার। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলি বন্ধ থাকার প্রতিবাদে বিক্ষোভ করেছে। ছাত্ররা সোমবার রেজিস্ট্রার আশিস আগরওয়ালের অফিস ঘেরাও করে। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা রেজিস্টারের কার্যালয়ও ঘেরাও করে।

পরিস্থিতি এমন জায়গাতে পৌঁছয় যে সেখানে স্লোগান দেওয়ায় ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে হামাগুড়ি দিয়ে অফিস থেকে বের হতে হয় রেজিস্টারকে৷ মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিশ্বভারতীয় রেজিস্ট্রার তাঁর অফিস থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছেন৷ কিন্তু কেন এই বিক্ষোভ? রাজ্যের অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলি পুনরায় চালু করা হোক যাতে তারা ক্যাম্পাসে থাকতে পারে।
অন্যদিকে সংবাদমাধ্যকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে দিয়ে হাঁটতে না পারার জন্যই তাঁকে হামাগুড়ি দিতে হয়েছে। প্রসঙ্গত করোনার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়েভে বেশ কয়েক মাস বন্ধ রয়েছে বিশ্বভারতী সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা হোস্টেলগুলি৷ করোনার তৃতীয় ওয়েভ নিম্নমুখী হওয়ার পর রাজ্যে করোনা বিধিনিষেধ কড়াকড়ি সরিয়ে নিয়েছে সরকার৷ তারপরই বিশ্ববিদ্যালয়ে ফিরেছে ছাত্রছাত্রীরা কিন্তু এখনও খোলেনি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলি।
আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বভারতীতে পড়াশুনো করতে আসে একাধিক ছাত্রছাত্রী৷ হোস্টেলই তাদের একমাত্র ভরসার জায়গা পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য। রাজ্যে অন্য অনেক কলেজে হোস্টেল খুলে গেলেও বিশ্বভারতীতে হোস্টেল না খোলায় সমস্যায় পড়ছে তারা। তাই তারা বাধ্য হয়ে রেজিস্টারকে এ বিষয়ে জানাতে গিয়েছেন৷ প্রসঙ্গত সামনেই রয়েছে শান্তিনিকেতন বিশ্বভারতীর বিখ্যাত বসন্ত উৎসব৷












Click it and Unblock the Notifications