বীরভূমের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল বহু শ্রমিকের
বীরভূমের ভাদুলিয়ার কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। সোমবার সকালে এই প্রাণঘাতী বিস্ফোরণ হয়। ঘটনায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এমন আশঙ্কাও করা হচ্ছে।
বীরভূমের খয়রাশোল এলাকার ভাদুলিয়া গ্রাম। সেখানেই গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে কাজ হয়। অন্যান্য দিনের মতোই কাজ শুরু হয়েছিল সোমবার সকালে। সেই সময় কোলিয়ারির ভিতর বিস্ফোরণ হয়। তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় বেশ কয়েক জন শ্রমিকের দেহ।

কিন্তু কেন হল ওই বিস্ফোরণ? প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কয়লা উত্তোলনের আগে বিস্ফোরণ ঘটানো হয় নতুন জায়গায়। তেমনই বিস্ফোরণ করা হয়েছিল। অসাবধানতার কারণে এই মৃত্যু হল বলে মনে করা হচ্ছে। ঘটনার পরেই অফিসে দেখা মিলছে না সংস্থার আধিকারিক ও উপরতলার কর্মীদের। তারা কি গা ঢাকা দিয়েছেন? সেই চর্চাও হচ্ছে।
ঘটনাস্থলে খয়রাশোল থানার পুলিশ গিয়ে পৌঁছায়। খনির ভিতর থেকে মৃতদেহ বার করে নিয়ে আসা হয়। একাধিক ব্যক্তি জখম হয়ে খনির মধ্যে পড়েছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তাদের। জখমদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে। সেই আশঙ্কা করা হচ্ছে।
খনির মধ্যে শ্রমিকরা থাকাকালীন বিস্ফোরণ কীভাবে করা হল? সেই প্রশ্ন উঠেছে। ভিতরে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজনের মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। আর কোনও ব্যক্তি খনির মধ্যে আটকে রয়েছেন কি? সেই বিষয়ে তল্লাশি করা হচ্ছে।
প্রবল বিস্ফোরণের কারণে আশপাশ কেঁপে ওঠে। দুর্ঘটনার খবর পেয়ে শ্রমিকদের পরিবারের সদস্যরা ঘটনার স্থলে চলে আসেন। উৎসব শুরুর চতুর্থীর সকালে বিষাদের সুর। কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে? কত পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল? সেই সব খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷












Click it and Unblock the Notifications