বিজেপির মঞ্চে স্বজনহারা মিহিলাল শেখ! মমতাকে নিশানা করে বীরভূম থেকে সংখ্যালঘুদের বার্তা শুভেন্দু অধিকারীর

২০২১-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরে ভোট দিয়েছিলেন সংখ্যালঘুরা। তারপরেই আনিস খানের অস্বাভাবিক মৃত্যু, বগটুইতে গণহত্যার মতো ঘটনা। এর ফলে সংখ্যালঘুদেরই ঠিক করতে হবে, তাঁরা কী করবেন। বীরভূমের বগটুইতে সংখ্যালঘু ১০ সংখ্যালঘুকে পুড়িয়ে মারা বর্ষপূর্তিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মমতাকে নিশানা

মমতাকে নিশানা

শুভেন্দু অধিকারী বলেন তিনি এদিন সকালে টুইট করে বগটুইতে একবছর আগে যে দশজনকে পুড়িয়ে মারা হয়েছিল তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় টুইট করেন কিংবা কারও প্রতি শ্রদ্ধা জানান, তাঁর টুইটে এই শ্রদ্ধার বিষয়টি উঠে আসেনি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই নিয়ে এদিন কোনও শোকপ্রকাশ করেননি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশার সফর নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, তিনি (মমতা) পুরীতে বেড়াতে গিয়েছেন।

 বগটুইতে বিজেপি কোনও ভোট পায়নি

বগটুইতে বিজেপি কোনও ভোট পায়নি

এদিন বিরোধী দলনেতা বলেন, ২০২১-এর নির্বাচনে সংখ্যালঘুরা তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছিলেন। নিজের কেন্দ্র নন্দীগ্রামের কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, সেখানে ৬৫ হাজার সংখ্যালঘু ভোটের প্রায় সবটাই গিয়েছিল তৃণমূলের দখলে। হিন্দুদের ভোটে তিনি জিতেছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। সেরকম বগটুই কিংবা তার আশপাশের এলাকাতেও বিজেপি কোনও ভোট পায়নি বলে জানান বিরোধী দলনেতা।

সংখ্যালধুদের বার্তা

সংখ্যালধুদের বার্তা

শুভএন্দু অধিকারী সংখ্যালঘু প্রধান বগটুইতে বলেন, সংখ্যালঘুদের ঠিক করতে হবে, তারা কী করবেন। তিনি বলেন, ক্ষমতায় আসার পরেই হাওড়ায় আনিস খানকে ফেলে মারা হয়েছে। বগটুইতে নারী ও শিশু মিলিয়ে ১০ জনকে পুড়িয়ে মারা হয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির টুপি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, বগটুইতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে গিয়ে মিড ডে মিলের খাবারে হাত দিয়েছে সরকার। বঞ্চনার শিকার হয়েছে শিশুরা।

 বিজেপির মঞ্চে স্বজন হারাদের পরিবার

বিজেপির মঞ্চে স্বজন হারাদের পরিবার

এদিন বগটুইতে বিজেপির মঞ্চে স্বজনহারাদের পরিবারকে দেখা গিয়েছে। সেখানে বিরোধী দলনেতা কয়েকজনকে সাহায্য করেন। স্বজনহারা মিহিলাল শেখ বিজেপি নেতাদের ধন্যবাদও জানান। শুভেন্দু অধিকারী বলেন, স্বজনহারা কোনও পরিবারের কোনও সাহায্যের দরকার হলে তাঁরা যেন মিহিলাল শেখ এবং দলের জেলা সভাপতি ধ্রুব সাহার সঙ্গে যোগাযোগ করেন। বিরোধী দলনেতা বলেন, বগটুইয়ের ঘটনায় হাত পুড়ে যাওয়ার এক বোনকে তাঁর স্বামী ছেড়ে চলে গিয়েছে। সেই বোন ছাড়াও স্বজনহারাদের যাঁদের সন্তানরা এখনও স্কুল কিংবা কলেজে পড়েন, তাঁদের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি আইনি সাহায্যের আশ্বাসও তিনি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+