এটা রিয়েল অপোজিশন...হুঁশিয়ারি দিয়েই শুভেন্দু বললেন, সিনেমা এখনও বাকি আছে
সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে আদিবাদী মন কাড়তে মরিয়া চেষ্টা তৃণমূল-বিজেপির। আর সেই লক্ষ্যে আজ মঙ্গলবার বীরসা মুন্ডার জন্মদিন পালন করতে ঝাড়গ্রামের একদিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য প্রান্ত রাইপুরে পৌঁছ
সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে আদিবাদী মন কাড়তে মরিয়া চেষ্টা তৃণমূল-বিজেপির। আর সেই লক্ষ্যে আজ মঙ্গলবার বীরসা মুন্ডার জন্মদিন পালন করতে ঝাড়গ্রামের একদিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য প্রান্ত রাইপুরে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে নেমেই কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন তিনি।
শুভেন্দু অধিকারীর স্পষ্ট দাবি, আদিবাসী মানুষ ছুটি চায় না। কাজ চায় বলে মন্তব্য বিরোধী দলনেতার। তবে এদিন একাধিক বিধানসভা থেকে মানুষ জড়ো হন বিরোধী দলনেতার সভাতে। যা নিয়ে উচ্চসিত বঙ্গ বিজেপি নেতৃত্ব।

সভা ঘিরে একাধিক জটিলতা তৈরি হয়েছিল
আজ মঙ্গলবার রাইপুরে যান বিরোধী দলনেতা। যদিও এই সভা ঘিরে একাধিক জটিলতা তৈরি হয়েছিল। প্রথমে শুভেন্দু অধিকারীকে রাইপুরে এই সভা করার অনুমতি দিলেও পরে তা বাতিল করে দেয় বাঁকুড়া পুলিশ। আইনশৃঙ্খলার কথা তুলে তা খারিজ হয়ে যায়। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ রাইপুরে সভা করতে যান বিরোধী দলনেতা। আর সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্যত তোপ দাগেন বিরোধী দলনেতা। বলেন, মানুষ ছুটি চায় না। চাকরি চায়। শুধু তাই নয়, রাষ্ট্রপতিকে যে ভাবে অপমান করা হয়েছে এর শাস্তি চায় বলেও মন্তব্য বিরোধী দলনেতা।

জঙ্গলমহলের মানুষ নিপীড়িত!
শুভেন্দু বলেন, জঙ্গলমহলের মানুষ নিপীড়িত! অধিকার বুঝে নিতে হবে বলে আক্রমণ। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান বিরোধী দলনেতা। সংখ্যালঘু তোষণ নিয়েও আক্রমণ তাঁর। শুভেন্দু বলেন, জঙ্গলমহলে ঢোকার রাস্তাটা জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে সভা করার কথা বলেছিলেন উনি! আর সেই সভা করে দেখিয়েছিলাম বলে দাবি বিরোধী দলনেতার। জঙ্গলমহলের মানুষকে নিয়ে লড়াই করেছিলাম। আর এর সুফল ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন বলে দাবি তাঁর। সেই সময় দিল্লিতে গুণধর ভাইপো ছিলেন বলে তীব্র আক্রমণ।

তাৎপর্যপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার।
তবে সিনেমা এখনও অনেক বাকি আছে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার। বলেন, বিজেপি রিয়েল অপজিশন, সেটিং অপজিশন নয়। আর তা বলতে গিয়ে ফের একবার বাংলায় ডবল ইঞ্জিন তৈরির কথা বলেন নন্দীগ্রামের বিধায়ক। তবে আগামীকাল বুধবার চার্জশিটের বেশ কিছু তথ্য তুলে ধরবেন বলে কার্যত হুঁশিয়ারি দেন তিনি। আর সেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নাম থাকা নিয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বিরোধী দলনেতার মুখে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেলনি তিনি।












Click it and Unblock the Notifications