Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিস্ফোরক তাঁর কাকা! কিছু জানেন না অফিসের কেয়ারটেকার
দলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলে ৭ দিনের পুলিশি হেফাজত হয়েছে। সোমবার দুবরাজপুর থানায় এই অভিযোগ দায়ের পর থেকেই বারে বারে বিরোধীরা অভিযোগ করছ
দলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলে ৭ দিনের পুলিশি হেফাজত হয়েছে। সোমবার দুবরাজপুর থানায় এই অভিযোগ দায়ের পর থেকেই বারে বারে বিরোধীরা অভিযোগ করছেন, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকাতেই মিথ্যা অভিযোগ করা হয়েছে। এদিন অভিযোগকারী শিবঠাকুর মণ্ডলের বিরুদ্ধে সরব হলেন তাঁরই কাকা।

শিবঠাকুর মণ্ডলের অভিযোগ
শিবঠাকুর মণ্ডল অভিযোগ করেছেন, তিনি তৃণমূলের দুবরাজপুর পার্টি অফিসে গিয়ে অনুব্রত মণ্ডলকে বলেছিলেন, দল করবেন না। সেই সময় অনুব্রত মণ্ডল রেগে গিয়ে তাঁর গলা চেপে ধরেন। সেই সময় সামনে এক সিকিউরিটি ছাড়া আর কেউই ছিলেন না। অভিযোগটি গত বিধানসভা নির্বাচনের সময়কার। তবে অভিযোগটি তিনি করেছেন, দিল্লির রাউস এভিনিউ কোর্ট যেদিন ইডিকে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি দিল সেদিন। তবে সেই শিবঠাকুর মণ্ডল ঘটনাটি ঠিক কবে, সেকথা বলতে গিয়ে হোঁচট খেয়েছেন। সংবাদ মাধ্যমের তরফে তাঁকে বলা হয়, অভিযোগটি মে মাসের বলে উল্লেখ করেছেন শিবঠাকুর। সেই সময় শিবঠাকুর বলেন, ভোটের আগের। প্রসঙ্গত ২ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল বের হয়েছিল। এদিন শিবঠাকুর মণ্ডল এও জানিয়েছেন, অভিযোগের পরের দুদিনেও পুলিশ তাঁর বয়ান রেকর্ড করেনি।

কাকার দাবি
এদিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন শিবঠাকুর মণ্ডলের কাকা দীপক মণ্ডল। তিনি শিবঠাকুর মণ্ডলের প্রতিবেশীও বটে। তিনি দাবি করেছেন, পুরোটাই অনুব্রত মণ্ডলের গেমপ্ল্যান। অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকাতেই এটা করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, একটা সময় শিবঠাকুর মণ্ডল সিপিআইএম করতেন। তারপর তৃণমূল আসার পরে তৃণমূলে। একটা সময় প্রধানও হয়ে যান। দুর্নীতির অভিযোগে তাঁকে প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও কিছু দিন পরেই প্রধান পদেই শিবঠাকুরকে ফেরত আনে তৃণমূল।

তৃণমূলের অবস্থান
এদিন তৃণমূলের তরফে মুখপাত্র বিশ্বজিৎ দেব বলেছেন, শিবঠাকুর মণ্ডলের কাকা নামে যাকে সামনে আনা হচ্চে এবং যা বক্তব্য দেওয়ানো হচ্ছে, তার পুরোটাই করছে বিজেপি। অভিযোগকারী শিবঠাকুর মণ্ডলের অভিযোগে কোনও ভুল দেখছেন না বলেও জানিয়েছেন তিনি।

কেয়ারটেকারের কী বলছেন
এদিকে এদিন সংবাদ মাধ্যমের সামনে পড়ে গিয়েছেন দুবরাজপুর তৃণমূলের পার্টি অফিসের কেয়ারটেকার। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছে এখন অনুব্রত মণ্ডল ওই পার্টি অফিসে না এলেও আগে এসেছেন। আর পার্টি অফিসে এসেছেন শিবঠাকুর মণ্ডলও। তবে পার্টি অফিসে অনুব্রত মণ্ডল কাউকে মেরেছেন কিংবা হামলা করেছেন, তা তিনি কোনও দিন শোনেননি।












Click it and Unblock the Notifications