শান্তিনিকেতনে শিশু-খুনে কেষ্ট যোগ! গ্রামে ঢুকতে বাধা পেয়ে ধর্নায় লকেট চট্টোপাধ্যায়

শান্তিনিকেতনে শিশু-খুনে কেষ্ট যোগ! গ্রামে ঢুকতে বাধা পেয়ে ধর্নায় লকেট চট্টোপাধ্যায়

শান্তিনিকেতনে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গ্রামবাসীরা তাঁকে গ্রামে ঢুকতে বাধা দেয়। তাঁদের দাবি এই ঘটনায় কোনও রাজনীতি চান না তাঁরা। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল শান্তিনিকেতনে ৪ বছরের শিশুকে অপরহণ করে খুন করা হয়। ৪ দিন নিখোঁজ থাকার পর প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় শিশুর বস্তাবন্দি দেহ। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি। এই নিয়ে উত্তাল হয়েছে বিধানসভাও। মুখ্যমন্ত্রীর জবাব তলব করেছে বিরোধীরা।

লকেট চট্টোপাধ্যায়কে বাধা

লকেট চট্টোপাধ্যায়কে বাধা

শান্তিনিকেতনে নিহত শিশুর বাড়িতে যাওয়ার পথে বাধা পেলেন বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়। গ্রামবাসীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি এই ঘটনার কোনও রকম রাজনৈতিক রং তাঁরা। সেকারণে গ্রামবাসীরা তাঁকে গ্রামে ঢুকতে বাধা দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক। তিনি অভিযোগ করেছেন বাইরে থেকে লোক িনয়ে এসে তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। পুরোটাই পরিকল্পিত ভাবে করিয়েছে শাসক দল।

কেষ্ট যোগ

কেষ্ট যোগ

শান্তিনিেকতনে গ্রামবাসীদের কাছে বাধা পেয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন পুরো ঘটনায় শাসক দল জড়িয়ে রয়েছে। ভয়ে সেকারমে বিজেপিকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্তের দাদা অনুব্রত মণ্ডলের গাড়ির চালক বলে দাবি করেছেন লকেট। সেকারণেই পুলিশ িনষ্ক্রিয় থেকেছে বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদ। এই নিয়ে শান্তিনিকেতনে তুমুল অশান্তি শুরু হয়েছে।

থানার সামনে ধর্না

থানার সামনে ধর্না

গ্রামে ঢুকতে না পেরে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে থানার সামনে ধর্নায় বসেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন শাসক দল বাইরে থেকে লোক িনয়ে এসে তাঁদের বাধা দিয়েছে। পুিলশ আগে থেকেই সব জানত। সেকারণে আগে থেকে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। গ্রাম বাসিরা ভয়ে রয়েছেন বলে দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়। তারই প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের নিেয় ধর্নায় বসেছেন বিজেপি সাংসদ।

উত্তাল বিধানসভা

উত্তাল বিধানসভা

শান্তিনিকেতনের শিশু খুেনর ঘটনার আঁচ পৌঁছেছে বিধানসভােত। বিজেপি বিধায়করা আজ বিক্ষোভ দেখাতে থাকেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের ব্যর্থতার অভিযোগ করেছেন। তিিন এই নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দাবি করেছেন। কেন এই ঘটনা ঘটল তা নিয়ে মুখ্যমন্ত্রীকে বিধানসভায় ব্যাখ্যা দিতে হবে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+