আশ্রমিকদের নিয়ে কুকথা বলছেন উপাচার্য, আচার্য প্রধানমন্ত্রীকে নালিশ শান্তিনিকেতন ট্রাস্টের

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উপরে চাপ বাড়াল শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যরা

এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রুখে দাঁড়াল শান্তিনিকেতন ট্রাস্ট। আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে ট্রাস্ট। চিঠিতে তাঁরা অভিযোগ করেছেন শান্তিনিকেতনের আশ্রমিকদের অপমান করছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই উপাচার্য আশ্রমিকদের আক্রমণ করে একাধিক মন্তব্য করেছেন। তাঁেক নিয়ে ছাত্র, অধ্যাপক সব মহলেই অসন্তোষ বজায় রয়েছে।

আশ্রমিকদের নিয়ে কুকথা বলছেন উপাচার্য, আচার্য প্রধানমন্ত্রকে নালিশ শান্তিনিকেসন ট্রাস্টের

বিশ্বভারতীর উপাচার্যকে নিয়ে তুমুল বিক্ষোভ। যবে থেকে দায়িত্ব নিয়েছেন তিনি। তবে থেকেই অশান্তি চরমে উঠেছে। ছাত্ররা দফায় দফায় উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। এমন কী অধ্যাপকরাও তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বসন্তোৎসবের নাম বদলে দিয়ে বসন্ত বন্দনা করে দিয়েছেন তিনি। কো নও বাইরের লোকের প্রবেশ করতে দেননি তিনি। এক কথায় দোলের আগেই ছাত্রছাত্রীদের নিয়ে বসন্ত বন্দনা করে ফেলেছেন তিনি।

তাই নিয়ে তিনি বলেছিলেন বসন্তোৎসবের নামে বাইরের লোকেরা এসে শান্তিনিকেতনে তাণ্ডব চালাত। সেটা বন্ধ করে দিয়েছেন তিনি। আর সেটা করতে দেওয়া হবে না বলেই বার্তা দিয়েছিলেন উপাচার্য। তারপরেই প্রবীণ আশ্রমিকদেরও কটাক্ষ করেন তিনি। তাতে প্রবল রুষ্ট হন আশ্রমিকরা। তারপরেই আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন শান্তিনিকেতন ট্রাস্ট।

সম্প্রতি নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য। তিনি অভিযোগ করেছেন নোবেল জয়ী বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন। এই নিয়ে অমর্ত্য সেনকে চিঠিও ধরিয়েছেন তিনি। মামলা কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তাই নিয়ে রাজনৈতিক উত্তাপও তৈরি হয়ে গিয়েছে। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+