Shantiniketan Poush Mela: হাতে সময় নেই, পৌষমেলা নিয়ে দুঃসংবাদ শোনাল বিশ্বভারতী কর্তৃপক্ষ
এবারও হচ্ছে না পৌষমেলা। বিদ্যুৎ চক্রবর্তী চলে যাওয়ার পরেই মেলা মাঠে পৌষমেলা করার তোরজোর শুরু হয়েছিল। কিন্তু শেষবেলায় এতো লোকের সমাগমের মতো আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আজ চূড়ান্ত বৈঠকের পরেই বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল সিদ্ধান্তের কথা।
গত চার বছর ধরে শান্তিনিকেতনের মেলা মাঠে হচ্ছে না বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষমেলা। এই নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। আশ্রমিকরা এই জন্য বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেই দায়ী করেছিলেন। তারপরে বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে বোলপুরের ডাকবাংলা মাঠে আয়োজন করা হয়েছিল পৌষ মেলার।

গত ২ বছর ধরে বীরভূম জেলা প্রশাসন সেখানেই পৌষমেলা করে আসছে। চলতি বছরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দেন বিদ্যুৎ চক্রবর্তী। তার পরেই পৌষমেলা মেলা মাঠে করানোর জন্য তোরজোর শুরু হয়। আশ্রমিক থেকে শুরু করে বোলপুরের ব্যবসায়ীরাও পৌষমেলা মেলা মাঠে ফেরানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন নতুন উপাচার্যের কাছে।
কিন্তু শেষ পর্যন্ত অনেক আলোচনার পর সেটা আর করা সম্ভব হচ্ছে না চলতি বছরে এমনই জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিবৃতি জারি করে জানানো হয়েছে এতো অল্প সময়ের মধ্যে এই মেলার আয়োজন করা সম্ভব নয়। কারণ পৌষমেলা মানেই কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই মেলায়। বহু পর্যটকরা আসেন এখানে। এতো অল্প সময়ের মধ্যে সুশৃঙ্খল ভাবে সেই মেলার আয়োজন করা যাবে না বলেই ঝুঁকি না নিয়ে চলতি বছরে মেলা মাঠে পৌষ মেলা না করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications