নোংরা লোকটাকে বিদায় করুন, সৌমিত্রকে হারাতে মানুষের কাছে বার্তা সুজাতার
বিষ্ণুপুরে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। কিন্তু তাঁর বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছেন সুজাতা মণ্ডল। দুজনেই একে অপরের প্রাক্তন৷ সৌমিত্রকে হারাতে মরিয়া সুজাতা। আর সেজন্য সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি।
সুজাতা বেশ কয়েক বছর হল তৃণমূলে। বিধানসভা নির্বাচনের সময় জোড়াফুলের প্রতীকে প্রার্থীও হয়েছিলেন। তার আগে থেকেই সৌমিত্র - সুজাতার আলাদা হওয়া। বলাবাহুল্য সুজাতা বিজেপি থেকে তৃণমূলে যেতেই এই বিচ্ছেদ। এখন দুজনে আইনত আলাদা। বিবাহবিচ্ছেদও হয়ে গিয়েছে৷

"জীবনে সুজাতা কোনওদিন আপনাদের কাছে কিছু চাইতে আসবে না৷ শুধু ওই নোংরা লোকটাকে হারিয়ে এখান থেকে বিদায় করুন।" এই বক্তব্যই উঠে এসেছে সুজাতার গলায়। সুজাতা তৃণমূলের ব্রিগেড সভার প্রচারের জন্য বিষ্ণুপুরে সভায় বক্তব্য রেখেছেন।
সৌমিত্রর নাম উচ্চারণ করেননি তিনি। রাজনৈতিক মহলের বক্তব্য, আক্রমণ, কটাক্ষ সবটাই বিদায়ী সাংসদের উদ্দেশ্যেই। তৃণমূল শুধু নয়। বিজেপি, কংগ্রেস, সিপিএমের নেতা- কর্মী, ভোটারদের উদ্দেশ্যেও সুজাতা এই অনুরোধ করছেন। রাজনৈতিক মতে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷
তৃণমূল কংগ্রেস থেকে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন সৌমিত্র খাঁ। বিজেপির টিকিটেই তিনি ভোটে লড়েছিলেন। সেবার সুজাতা ছিলেন সৌমিত্রের অন্যতম সঙ্গী৷ সুজাতা সম্পূর্ণ লোকসভা এলাকায় প্রচার করেছিলেন৷ সৌমিত্রের যোগ্য সারথী ছিলেন সেইসময় সুজাতা। বিপুল ভোটের ব্যবধানে জিতেছিলেন সৌমিত্র।
এখন সেই সারথীই সৌমিত্রের প্রতিপক্ষ। সুজাতা প্রার্থী হবেন কি তৃণমূলে? সেই কথা এখনও প্রকাশ হয়নি৷ তবে তিনি বিজেপি তথা সৌমিত্রের বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছেন। তিনি এখন আরও পরিণত। পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে।
তিনি বলেন, 'সবার উপরে স্বামী' এই কথা ভেবেই গত পাঁচ বছর আগে কোনও কিছু চিনতাম না। প্রখর রোদের মধ্যে পায়ে রক্ত পড়ত। তারপরেও লাগাতার প্রচার চালিয়ে গিয়েছি। সেই দিনের সেই লড়াই আমার তৃণমূলের বিরুদ্ধে ছিল না। একটা পরিবার আর নারীর কর্তব্য।
সাংবাদিকের মুখোমুখি হয়ে সুজাতা অভিযোগ করেন, গত পাঁচ বছর বিষ্ণুপুরের মানুষ সাংসদকে পায়নি। এমনকী তাঁর দলের লোকেরাও তাঁকে অসময়ে পায়নি। বাবা ষাঁড়েশ্বর ( মন্দির) ওকে তুলেছিলেন। বাবা ষাঁড়েশ্বরই ওর নামের পাশে 'প্রাক্তন সাংসদ' বসিয়ে দেবেন বলে তিনি দাবি করেন।












Click it and Unblock the Notifications