রাতভর নজিরবিহীন নিরাপত্তা বগটুই গ্রামে, তদারকিতে রাজ্য পুলিশের ডিজি, আজই যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দল

রাতভর নজিরবিহীন নিরাপত্তা বগটুই গ্রামে, তদারকি করলেন রাজ্য পুলিশের ডিজি

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বগটুই গ্রামে নজিরবিহীন নিরাপত্তা চোখে পড়েছে। রাতভর সেখানে পাহারা দিয়েছেন ৫৮ জন পুলিশকর্মী। রাজ্য পুলিশের ডিজি অমিত মালব্য নিজে পুরো নিরাপত্তার তদারকি করেছেন। এদিকে আজই সেখানে যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দল। বগটুই কাণ্ড নিয়ে করা স্বতঃপ্রণোদিত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই কেন্দ্রীয় ফরেন্সিক দল ঘটনাস্থল ঘুরে দেখবে।

 তদারকি করলেন রাজ্য পুলিশের ডিজি

মুখ্যমন্ত্রীর নির্দেশ মাত্র কাজ। গতকাল থেকেই নজিরবিহীন নিরাপত্তার দেখা মিলছে বগটুই গ্রামে। মুখ্যমন্ত্রী গতকাল কড়া নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পুলিশ পিকেট ২৪ ঘণ্টা রাখতে হবে। কয়েক ঘণ্টা নজরদারি চালিয়ে চলে গেলে হবে না। নজরদারি সবসময় রাখতে হবে।সেই মতই কাজ হয়েছে।রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য নিজে। গ্রামের নিরাপত্তার দায়িত্বে দুটি শিফটে রয়েছেন পুলিশের আধিকারীকরা। এক জন ডিএসপি, দু'জন ইন্সপেক্টর ও এক জন সাব ইন্সপেক্টর পর্যায়ের অফিসার নজরদারি চালাচ্ছেন বগটুই গ্রামে। এ ছাড়াও ৫৪ জন করে পুলিশ কর্মী দিনের দুটি শিফটে গ্রামের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন।

আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা গয়েছিল বগটুই গ্রান। বীরভূম জেলা ম্যাজিস্ট্রেট সেই সিসিটিভি ক্যামেরার তত্বাবধানে রয়েছেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন গ্রামের মানুষের আস্থা ফেরাতে হবে। তাঁরা যাতে নিরাপদে গ্রামে ফের বসবাস করতে পারেন সেদিকে নজর রাখতে হবে। সেকারণে তৎপর হতে গবে পুলিশকে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সকলকে। দায়িত্ব িনয়ে কাজ করতে না পারলে পুলিশে কাজ করার প্রয়োজন নেই বলে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। তারপরে কলকাতায় ফিরেই পুলিশের সব ছুটি বাতিল করার নির্দেশ দেন তিনি।

তাঁর নির্দেশের পরেই রাজ্যগুড়ে বোমা, গুলি অস্ত্রের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। বীরভূমের মাড়গ্রাম থেকে ২০০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। কেশপুর থেকে উদ্ধার হয়েছে ৬০ বোমা। আসানসোলে অস্ত্র কারখানার হদিশ মিলেছে। উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম। এদিকে আজই আদালতের নির্দেশে বগটুই গ্রামে যাচ্ছে কেন্দ্রীয় ফরেন্সিক দল। সেখানে তাঁরা নমুনা সংগ্রহ করবেন।

এদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর আজ জেলা জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বীরভূম জেলায় প্রায় ২০০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। বীরভূমের মাড়গ্রামে উদ্ধার হয়েছে তাজা বোমা। রাজ্যে একাধিক জায়গায় চলছে তল্লাশি। কেশপুরেও বোমা উদ্ধার করেছে পুলিশ। আসানসোলে অস্ত্র কারখানার হদিশ মিলেছে। এদিকে আবার কলকাতা হাইকোর্ট বগটুই কাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।এবং রাজ্য সরকারের সিট তদন্ত করবে না বলে জানিয়েছে। হাইকোর্টের নজরদারিতেই সিবিআই তদন্ত চালাবে। ৭ এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+