যেসব কারণে ইডির হাতে গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল

দেহরক্ষী সায়গল হোসেনের পরে অনুব্রত মণ্ডল। এরপর হিসাবরক্ষক মণীশ কোঠারীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেক্ষেত্রে সুকন্যা মণ্ডলের গ্রেফতারি ছিল সময়ের অপেক্ষা, এমনটাই বলছেন প্রাক্তন পুলিশ আধিকারিকরা। কেননা সুকন্যার বয়স ১৮ পেরিয়েছে, তিনি কখনই তাঁর অ্যাকাউন্টে ঢোকা টাকা এবং সম্পত্তি নিয়ে অন্য কাউকে দায়ী করতে পারেন না।

ইডি সূত্রে খবর, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার আগে কিংবা পরেও টাকার লেনদেনের অনেক কিছুই দেখাশোনা করতেন সুকন্যা মণ্ডল। এইখবর ইডিকে দিয়েছেন গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অন্যরা কিংবা বাকি যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা। সেক্ষেত্রে ঘরের লোকের দেওয়া তথ্যে বিপাকে পড়েন সুকন্যা।

সুকন্যা মণ্ডল

ইডি সূত্রে দাবি, কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, কোনও দিন কত টাকা তোলা হবে, তাও নাকি ঠিক করে দিতেন সুকন্যাই। কোনও কোনও সময় সুকন্যা নাকি হুমকিও দিলেন। পাশাপাশি একজন প্রাথমিক শিক্ষিকার অ্যাকাউন্টে বিপুল টাকা, বিপুল টাকার ফিক্সড ডিপোজিট এবং জমি, রাইল মিল-সহ বিভিন্ন সম্পত্তি সুকন্যা মণ্ডলকে গ্রেফতারের পক্ষে যথেষ্ট ছিল।

ইডি সূত্রে খবর, গরু পাচার মামলায় অসহযোগিতা করা, তদন্তকারীদের বিভ্রান্ত করা এবং তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করে গিয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। এছাড়াও একাধিকবার ইডির জিজ্ঞাসাবাদ এড়িয়ে গিয়েছেন সুকন্যা।

ইডিকে এড়িয়ে যাওয়ার যেসব কারণ সুকন্যা মণ্ডল উল্লেখ করেছিলেন , তা গ্রহণযোগ্য বলে মনে হয়নি তদন্তকারীদের কাছে। এছাড়াও সুকন্যা মণ্ডলকে ইডির দিল্লি অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করার সময়েও তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। সেইসব কারণেই সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করে ইডি।

সুকন্যা মণ্ডল

গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া ষষ্ঠ ব্যক্তি হলেন সুকন্যা মণ্ডল। তাঁর বিরুদ্ধে ইডি যে কড়া ব্যবস্থা নিতে পারে, তার ইঙ্গিত বেশ কিছু দিন ধরেই পাওয়া যাচ্ছিল। কেননা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পরে রাউস এভিনিউ আদালতে ইডির তরপে বলা হয়েছিল অনুব্রত মণ্ডলের সামনে তাঁর মেয়ে-সহ ঘনিষ্ঠ ১২ জনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

অনুব্রত মণ্ডল ইডির হেফাজতে থাকার সময় দুবার তলব করা হয়েছিল সুকন্যা মণ্ডলকে। কিন্তু তিনি দুবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এছাড়াই এডি সূত্রের দাবি, যেসব প্রমাণ সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে পাওয়া গিয়েছিল, তা তাঁর গ্রেফতারির জন্য অনেক আগেই উপযুক্ত হয়ে উঠেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+