দেউচা পাচামির প্রস্তাবিত কয়লা খনিকে কেন্দ্র করে চলছে প্রতিরোধ, আন্দোলন

দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি প্রতিরোধ আন্দোলন

পরিবেশ, বাস্তু তন্ত্র, আদিবাসী জনগণের জল, জমি ও জঙ্গলের অধিকার এবং তাদের সংস্কৃতি ও জীবন রক্ষার সংগ্রাম - এই প্রশ্নকে সামনে রেখে কলকাতা থেকে দেউচা পাচামি পায়ে হাঁটার কর্মসূচি নেওয়া হয়েছে পিপলস ফোরাম এগেনস্ট পলিটিক্সে অফ হেট্রেডের পক্ষে।

দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি প্রতিরোধ আন্দোলন

তাঁরা বলছেন , একটি ভ্রান্ত ও প্রতারণামূলক পরিকল্পনা দেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি নির্মাণ। তাই এই প্রকল্পের বিরোধিতায়, আদিবাসী জনগণের অধিকার রক্ষার পক্ষে এবং তাদের ওপর নির্যাতন অত্যাচার এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে, বৃহত্তর পরিসরে জনমত তৈরি করার জন্যই এই কর্মসূচি। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার অধিকার মাতৃভূমির অধিকার থেকে পৃথক কিছু না, বরং সম্পর্কিত। তাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে দেউচা পাঁচামিতে।
কর্মসূচির আহ্বান'যেখানে আগ্রাসন সেখানেই প্রতিরোধ, যেখানে নিপীড়ন সেখানেই লড়াই - ভাষা হোক বা ভূমি।

মাতৃভাষা দিবসের মাতৃভূমির অধিকার রক্ষার শপথ ডেউচা পাচামি তে '
১৫ - ২১ ফেব্রুয়ারি ২০২২, কলকাতা থেকে দেউচা পাঁচামি পায়ে হাঁটার কর্মসূচি
১৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার : রানু ছায়া মঞ্চ থেকে মেয়ো রোড গান্ধী মূর্তি, কলকাতা, বেলা ৩টে
১৬ ফেব্রুয়ারি, বুধবার: হাওড়া ময়দান থেকে বালি, হাওড়া, বেলা ৩টে
১৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: উত্তরপাড়া থেকে শ্রীরামপুর, হুগলি, সকাল ৯টা
১৮ ফেব্রুয়ারি, শুক্রবার: বর্ধমান শহর পুলিশ লাইন, কার্জন গেট থেকে নবাবহাট, সকাল ৯টা
পানাগড় (পশ্চিম বর্ধমান) থেকে ইলমবাজার (বীরভূম), বেলা ৩টে
১৯ ফেব্রুয়ারি, শনিবার: বোলপুর থেকে সিউড়ি, বীরভূম, সকাল ৯টা
২০ ফেব্রুয়ারি, রবিবার: সিউড়ি থেকে মহম্মদ বাজার, সকাল ৯টা
২১ ফেব্রুয়ারি, সোমবার: মহম্মদ বাজার থেকে দেউচা পাঁচামি, সকাল ৯টা
পায়ে হাঁটার শেষে দেউচা পাচামি তে, ২১ ফেব্রুয়ারি ২০২২, সাংস্কৃতিক কর্মসূচিসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। জনমঞ্চ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করবে। এর আগে ৬ ফেব্রুয়ারি ২০২১ বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চের প্রথম সম্মেলন কলকাতার তপন থিয়েটার এ আয়োজিত হয়। এই সম্মেলন থেকে জনমঞ্চের আহ্বায়ক নির্বাচিত হন জয়রাজ ভট্টাচার্য এবং উপদেষ্টা মন্ডলীর সভাপতি নির্বাচিত হন শমীক বন্দ্যোপাধ্যায়।

দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি প্রতিরোধ আন্দোলন

এই প্রসঙ্গে পিপলস ফোরাম এগেনস্ট পলিটিক্স অফ হেট্রেডের অন্যতম সদস্য জয়রাজ ভট্টাচার্য বলেন, 'দেউচা পাচামিতে, সেখানকার আদিবাসী ও স্থানীয় বাসিন্দাদের মতামতের তোয়াক্কা না করে, পরিবেশ প্রকৃতি, জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্রের কথা সম্পূর্ণ অবজ্ঞা করে, রাজ্যসরকার খোলামুখ কয়লাখনি স্থাপন করতে অগ্রসর হয়েছে। উদ্ধত আগ্রাসী মনোভাব নিয়ে তারা সেখানকার আদিবাসী, সংখ্যালঘু, মূলবাসী জনগোষ্ঠীকে উৎখাত করতে চাইছে। যাবতীয় ভূতাত্ত্বিক ক্ষেত্র সমীক্ষা থেকে এবং বিশেষজ্ঞদের মতামত থেকে স্পষ্ট, এই খনি প্রকল্প বাস্তবায়ন সম্ভবই নয়। সেখানে স্থানীয় মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। রুখে দাঁড়ানো সাধারণ গ্রামবাসীদের ওপর সরকার নামিয়ে আনছে পুলিশি নির্যাতন, জুলুম। আদিবাসী মহিলাদের ওপর পুরুষ পুলিশ শারীরিক নির্যাতন চালিয়েছে।

দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি প্রতিরোধ আন্দোলন

আমরা উদ্বিগ্ন এটা লক্ষ করে, যে সরকারি পৃষ্ঠপোষকতায়, নাগরিক সমাজের একাংশে এই অনিশ্চিত প্রকল্পের প্রতি সম্মতি আদায়ের এক প্রক্রিয়াও শুরু হয়েছে।

আমরা, বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চ এই রাষ্ট্রীয় নিপীড়নের তীব্র নিন্দা করছি, এবং লড়াকু গ্রামবাসীদের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি।

দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি প্রতিরোধ আন্দোলন

আমরা বার্তা দিতে চাইছি- এই লড়াই আমাদের সবার লড়াই, কারণ এই প্রস্তাবিত কয়লাখনি শুধুমাত্র দেউচা পাঁচামির মানুষদের জন্যই নয়, সার্বিকভাবে সভ্যতার জন্যই অমঙ্গলকর। এই খোলামুখ কয়লাখনিকে স্পষ্ট করে না বলতে কলকাতা থেকে ১৫ ফেব্রুয়ারি একটি জাঠা শুরু হয়, যা ২১ ফেব্রুয়ারি দেউচা পৌঁছবে। বেলা তিনটের সময় রবীন্দ্রসদন সংলগ্ন রাণুছায়া মঞ্চ থেকে একটি সমাবেশের মধ্য দিয়ে ওই জাঠার সূচনা হয়েছে। প্রথমদিনের জাঠা শেষ হয় মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে। আমরা জনমঞ্চের পক্ষ থেকে সমস্ত সহনাগরিকদের আবেদন জানাচ্ছি, এই জাঠায় অংশগ্রহণ করতে। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+