বাতিল সন্ধের গৌর প্রাঙ্গনের অনুষ্ঠান, কোন কারণে শান্তিনিকেতনের রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে কাটছাঁট
আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিন। প্রতিবছরের মত এবছরও রাজ্যজুড়ে চলছে কবি স্মরণ অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে প্রতিবছরের মত এবছরও শান্তিনিকেতনে ২৫শে বৈশাখের বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে।
কিন্তু গরমের কারণে কাটছাঁট করা হয়েছে অনুষ্ঠান। সকালে বৈতালিক দিয়ে শুরু গয় অনুষ্ঠান। তারপরে কাচ ঘরে প্রার্থনা। কিন্তু গরমের কারণে সকাল নটায় মাধবী বিতানের অনুষ্ঠান আর হচ্ছে না আজ। সেটা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে সন্ধেবেলার আম্রকুঞ্জের অনুষ্ঠানও।

গরমে পুড়ছে বীরভূম। ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। সকাল ৯টা বাজলেই বাইরে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। এমনই কঠিন পরিস্থিতি। আগে শান্তিনিকেতনের রবীন্দ্র স্মরণ হত ১লা বৈশাখ। কবিগুরু নিজেই করে গিয়েছিলেন সেই নিয়ম। বীরভূমে গরম বেশি পড়ে বলে বৈশাখের প্রথমেই ছুটি হয়ে যেত বিশ্ববিদ্যালয়, পাঠভবন।

সেকারণে ১লা বৈশাখেই কবি নিজের জন্মদিন পালন করে ছুটি দিয়ে দিতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নিয়মে বদল আনে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ১লা বৈশাখের পরিবর্তে ২৫ বৈশাখ শুরু হয় কবির জন্মদিন পালন। এবার গরমের কারণে আবার সেই অনুষ্ঠানেও কাটছাঁট করা হয়েছে।
সকালে বৈতালিক দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ভোর ৫টায় সেই অনুষ্ঠানের পর কাচঘরে হয় প্রার্থনা। তারপরে মাধবী বিতানে অনুষ্ঠান থাকে। সকাল ৯টা থেকে সেই অনুষ্ঠান করা হয়। কিন্তু এবার কোনওটাই হচ্ছে না। সকাল ৯টার মাধবী বিতানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
প্রতিবার বিকেলে গৌর প্রাঙ্গনে রবীন্দ্র নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা সেই অনুষ্ঠান করে। সন্ধে ৬টা থেকে হয় সেই অনুষ্ঠান। আগে পয়লা বৈশাখে হত সেই অনুষ্ঠান। কিন্তু গরমের কারণে এবারে গৌর প্রাঙ্গনের সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এবার সকালের অনুষ্ঠানের পর রবীন্দ্র জয়ন্তীর আর কোনও অনুষ্ঠানই হবে না শান্তিনিকেতনে।
জোড়াসাঁকোয় অবশ্য সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে নানা অনুষ্ঠান। সেই সঙ্গে রাজ্যজুড়ে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান চলছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও একাধিক জায়গায় রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আজ রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications