Poush Mela 2023: পৌষমেলা নিয়ে সিদ্ধান্ত বদল বিশ্বভারতী কর্তৃপক্ষের, পূর্বপল্লির মাঠেই ফিরছে মেলা
ফের পৌষমেলা নিয়ে সিদ্ধান্ত বদল করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রথমে না বলেও বোলপুরের ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে শেষে পূর্বপল্লির মাঠেই পৌষমেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছিল যে এতো কম সময়ের মধ্যে বিশ্বভারতীর পূর্বপল্লির মাঠে পৌষমেলা করা সম্ভব নয়।
কিন্তু বোলপুরের ব্যবসায়ীরা এই নিয়ে তীব্র প্রতিবাদ দেখাতে শুরু করেন। গত কয়েকদিন ধরেই বিশ্বভারতী চত্ত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বোলপুরের ব্যবসায়ীরা। গত তিন বছর ধরে বন্ধ রয়েছে শান্তিনিকেতনের পৌষমেলা। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর কারণে বন্ধ হয়ে িগয়েছিল মেলা।

ডিসেম্বর মাসেই অবসর িনয়েছেন তিনি। নতুন উপাচার্য দায়িত্ব িনয়েছেন। তারপর থেকেই বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা করানো নিয়ে বৈঠক করে। কিন্তু এতো অল্প সময়ের মধ্যে মেলা করা সম্ভব নয় জানিয়ে। এবছরেও পৌষমেলা পূর্বপল্লি মাঠে করানো যাবে না বলে ঘোষণা করা হয়।
তার প্রতিবাদে সরব হয় বোলপুরের ব্যবসায়ীরা। তাঁরা অভিযোগ করেন গত চার বছর ধরে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা বন্ধ হওয়ার কারণে তাঁদের বিপুল ব্যবসায়ীক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এবার মেলা পূর্বপল্লির মাঠে ফেরাতেই হবে। অবশেষে সেই বিক্ষোভের মুখে পড়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ ফের পৌষমেলা পূর্বপল্লির মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। অবশেেষ পূর্বপল্লির মােঠই ফিরছে পৌষমেলা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications