মমতার নির্দেশের পরেই তৃণমূল ব্লক সভাপতি'র বাড়ি ঘিরল পুলিশ, যে কোনও মুহূর্তে গ্রেফতার?
আনারুলই নােটর গুরু। ও সঠিক সময়ে পুলিশ পাঠালে এমন ঘটনা ঘটত না। তাঁকে এক্ষুনি গ্রেফতার করতে হবে। মতদের পরিবারের সামনেই পুলিশকে কড়া নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আনারুলই নােটর গুরু। ও সঠিক সময়ে পুলিশ পাঠালে এমন ঘটনা ঘটত না। তাঁকে এক্ষুনি গ্রেফতার করতে হবে। মৃতদের পরিবারের সামনেই পুলিশকে কড়া নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এহেন নির্দেশের পরেই তৃণমূল প্রভাবশালী ব্লক সভাপতির বাড়ি ঘিরে ফেলল পুলিশ।

রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিশাল একটি টিম এই মুহূর্তে ওই তৃণমূল নেতার বাড়িতে। যে কোনও মুহূর্তে কি গ্রেফতার ওই নেতা?
যদিও জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশের পরেই দ্রুত এলাকা ছেড়েছে সে। কিন্তু কোথায় সে? এখনও পর্যন্ত সেই বিষয়টি স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁদেরকে জেরা করে আনিরুলের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। শুধু তাই নয়, গোটা বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। যদি কোনও ক্লু পাওয়া যায় তদন্তে!
রামপুরহাট-কাণ্ড সামনে আসার পরেই আনিরুলের নাম সামনে আসে। তাঁর নেতৃত্বে এহেন ঘটনা বলে অভিযোগ গ্রামবাসীদের। এমনকি ওই নেতার অনুগামীরাই গোটা রাত ধরে তাণ্ডব চালিয়েছে বলেও অভিযোগ। যদিও এহেন অভিযোগ সামনে আসার পরেও আনিরুলকে গ্রেফতার করেনি পুলিশ।
যদিও এই প্রসঙ্গে গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমে আনিরুল দাবি করেছেন, তিনি নির্দোষ। এমনকি ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ। তাঁর দাবি, ঘটনার দিন হাসপাতালে গিয়েছিলাম। এই বিষয়ে কিছুই তাঁর জানা ছিল না। কিন্তু এরপরেও তাঁর দিকেই অভিযোগের আঙুল ওঠে।
অন্যদিকে আনিরুলের বাড়িতে পুলিশ পৌঁছতেই নতুন করে উত্তেজনা। আনিরুলের অনুগামীদের দাবি, দাদা ভালো মানুষ। বিপদে আপদে সবসময়ে তাঁদের পাশে থেকেছে। না তদন্ত করেই গ্রেফতার করা হচ্ছে বলে দাবি অনুগামীদের। আর এহেন দাবিতে পালটা আন্দোলনের ডাক আনিরুল অনুগামীদের। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ওই গ্রামে। যদিও বিশাল পুলিশের একটি দল গোটা এলাকা একেবারে ঘিরে রেখেছে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বগটুই গ্রামে পৌঁছেই কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনারুল শেখকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন তিনি। সেখানে কর্তব্যরত পুলিশ আধিকারীককে সকলের সামনেই নির্দেশ দিয়ে বলেন, যেখান থেকে হোক আনারুলকে ধরে এনে গ্রেফতার করতে হবে। এক্ষেত্রে কোনও অজুহাত মানা হবে না।
আর এহেন নির্দেশ পাওয়ার পরেই তৎপর পুলিশ প্রশাসন। গোটা বাড়ি ঘিরে ফেলা হল। জানা যাচ্ছে, যে কোনও মুহূর্তে গ্রেফতার করা হবে আনিরুলকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications