Panchayat Election 2023: অনুব্রতহীন বীরভূমে তৃণমূলেরই রাজ, শিকে ছিঁড়ছে না বিজেপির, আভাস সমীক্ষায়

পরিবর্তনের রাজ্যে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এই প্রথম বীরভূমে ভোট হতে চলেছে। আর এবার বীরভূমকে টার্গেট করেছে বিরোধী সমস্ত দলই। বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম-সবারই টার্গেট হয়ে দাঁড়ায়। কিন্তু সেই বীরভূমের জনতার রায় তৃণমূলের দিকেই থাকছে।

অন্তত সি ভোটারের জনমত সমীক্ষায় এমনটাই অভিমত। এত দুর্নীতি, এত গ্রেফতারির পরও অনুব্রত মণ্ডলের বীরভূমে সুবিধা করতে পারছে না বিরোধীরা। বিজেপির ভাগ্যে শিকে ছিঁড়ছে না। অনুব্রতর জেলায় সই তৃণমূলেরই জয়জয়কার। তবে এবার শূন্যের গেরো কাটবে বিজেপির, এমনটাই আভাস সি ভোটারের।

অনুব্রতহীন বীরভূমে তৃণমূলেরই রাজ

সি ভোটারের জনমন সমীক্ষা অনুযায়ী অনুব্রত মণ্ডলের জেলায় এবারও তৃণমূলেরই জয় আসন্ন। বীরভূমে গতবার জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমল। কবে এবার ৫২ আসনের জেলা পরিষদে ৫১টিতেই নির্বাচন হচ্ছে। মাত্র একটি আসনে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল।

সি ভোটারের সমীক্ষার ফল অনুযায়ী, বীরভূমে জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩৩ থেকে ৪৩টি আসনে জিততে পারে। বিজেপি পেতে পারে ৮ থেকে ১৮টি আসন। আর বাম-কংগ্রেস জোট সর্বোচ্চ চারটি আসন পেতে পারে। ফলে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতেও যে জয় অধরা থাকবে না তৃণমূলের, তা বলাই যায়।

অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে গতবার সবথেকে বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করেছিলেন। উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে তিনি সব আনেই ড্যাডিঙিয়ে জিতে গিয়েছিলেন। তারপর থেকেই প্রশ্ন উঠেছিল তৃণমূল ২০১৮-র জয় নিয়ে। ভোট হলে যে ফলাফল অন্যরকম হবে, সেই দাবি তুলেছিলেন বিরোধী সবপক্ষই।

অনুব্রতহীন বীরভূমে তৃণমূলেরই রাজ

সি ভোটারের সমীক্ষায় এবার কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলেরই জয়জয়কার। অনুব্রত মণ্ডল না থাকলেও তৃণমূলের জয় আটকাচ্ছে না। বিপুল জয়ই পাচ্ছে তৃণমূল। অনুব্রতর না থাকার সুবিধা নিতে পারছেন বিরোধীরা। বিরোধীরা সেই গোহারা হারের মুখোমুখি হতে চলেছে।

বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল। সেই শক্তিশালী ঘাঁটি তৃণমূলেরই থাকছে বলে আভাস মিলেছে সি ভোটারের সমীক্ষায়। এবারও তৃণমূলের ক্ষমতা খর্ব করে বিরোধীদের উঠে আসা হচ্ছে না। বিজেপিও হার মানছে, হার মানছে বাম-কংগ্রেসও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+