Panchayat Election 2023: গদ্দার, মীরজাফর! বিজেপি হঠানোর ডাক দিয়ে অভিনব প্রচার অরূপ চক্রবর্তীর
ঝাড়্গ্রামের নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের খড়িকা মোড়ের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) জনসভা করলেন কলকাতা পুরসভার কাউন্সিলর অরূপ চক্রবর্তী। সভায় ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, বিধায়ক দেবনাথ হাঁসদা, জেলা যুব ও ছাত্র সভাপতি, প্রার্থী-সহ জেলা নেতৃত্ব ও তৃণমূল কর্মীরা।
তিনি শুরুতেই বলেন, জঙ্গলমহলের মা-ভাই-বোনেরা ৮ জুলাই খেলা হবে তো। ব্যালট বক্সের খেলা, অন্য কোনও খেলা নয়। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এদিন শুভেন্দু অধিকারীকে গদ্দার, মীরজাফর বলেও আক্রমণ করেন।

তিনি এদিন শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময়কার একটি ভিডিও চালিয়ে শোনান। যেখানে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে বিজেপি হঠাও। শুধুমাত্র জেলে যাওয়ার ভয়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে বলেও মন্তব্য করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তিনি (শুভেন্দু অধিকারী) জঙ্গলমহলে ঢুকতে পারতেন না বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রচারে অরূপ চক্রবর্তীর মুখে এদিন উঠে আসে, বাংলা আমলে না খেতে পেয়ে আমলাশোলে মৃত্যুর প্রসঙ্গও।

প্রসঙ্গত গত ২৯ জুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়াগ্রামে পদযাত্রা করেন। বিজেপির জেলা পরিষদপ্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতেও যান তিনি। এই ক্যান্সার আক্রান্ত শুভঙ্কর মাহাতকে ওসির বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। সেই কর্মসূচির পাল্টা হিসেবে এদিন তৃণমূলের কর্মসূচির (Panchayat Election 2023) আয়োজন করা হয়েছিল।












Click it and Unblock the Notifications