Panchayat Election 2023: গ্রামে ঢুকতেই পারছে না পুলিশ, ভোটের আগে ভয়ঙ্কর কাণ্ড কেষ্টর গড়ে

অনুব্রতহীন পঞ্চায়েত ভোট হচ্ছে এবার বীরভূমে। কিন্তু তাতেও অশান্তি থামছে না বীরভূমে। ভোটের ৪৮ ঘণ্টা আগে উত্তপ্ত হয়ে উঠেছে দুবরাজপুর। নির্দল প্রার্থীর স্বামী বিজেপি নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের সারেন্ডা গ্রামে।

বীরভূমের মহম্মদবাজার ব্লকের অন্তর্গত সারেন্ডা গ্রাম। বৃহস্পতিবার সকালে নির্দল প্রার্থী ছবি মাহারার স্বামী বিজেপি নেতা দিলীপ মাহারার দেহ উদ্ধার হয়। তিনি বিজেপির বুথ সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। দিলীপ মাহারা যেখানে দেহ উদ্ধার হয়েছে সেখানে গুলির খোল পড়ে থাকতে দেখা গিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ দিলীপকে গুলি করে খুন করা হয়েছে।

পুলিশ

গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সকালে তাঁর রক্তাক্ত দেহ গ্রামেরই পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়েেছ। সারান্ডাগ্রামের নির্দল প্রার্খী হিসেবে দাঁড়িয়েছিলেন দিলীপ মাহারার স্ত্রী। যদিও তাঁদের ছেেল দাবি করেছেন তাঁর মা-বাবা দুজনেই বিজেপি কর্মী ছিলেন।

অভিযুক্তদের শাস্তির দাবিতে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। দেহ উদ্ধারে বাধা দেয় গ্রামবাসীরা। যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি ভোটের আগে উত্তেজনা তৈরি করতে মিথ্যে অভিযোগ করছে বিজেপি। পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটে থাকবে পারে। আবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজেপি বীরভূম নেতৃত্বের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযুক্তরা দ্রুত গ্রেফতার না হলে সিবিআই তদন্তের দাবি জানাবে তারা। এদিকে এই বছরই প্রথম কেষ্টহীন বীরভূমে পঞ্চায়েত ভোট হচ্ছে। তারপরেও অশান্তির এই আবহ কেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

কয়েকদিন আগে সবংয়ে এবং পুরুলিয়া ২ বিজেপি কর্মীর রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছিল। সেসময়ও ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল পরিবার। এমনকী রাজ্যের বিরোধী দলনেতাও ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। বীরভূমের এই ঘটনাতেও বিজেপির মুখে সেই সুরই শোনা গিয়েছে। কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তৃণমূল রক্তের হোলি খেললে তাঁরাও রক্তের হোলি খেলতে বাধ্য হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+