তৃণমূলে ফিরতে অনশন! তিন শতাধিক বিজেপিকর্মীকে শুদ্ধিকরণের পর যোগদান অনুব্রত-গড়ে
বিজেপি করে লজ্জিত তাঁরা। তাঁরা ফিরতে চান তৃণমূলে। কিন্তু উপায় কী, তৃণমূল তো দরজা খুলছে না। তাই বাধ্য হয়েই অনশনের রাস্তা নিলেন বীরভূমের সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা।
বিজেপি করে লজ্জিত তাঁরা। তাঁরা ফিরতে চান তৃণমূলে। কিন্তু উপায় কী, তৃণমূল তো দরজা খুলছে না। তাই বাধ্য হয়েই অনশনের রাস্তা নিলেন বীরভূমের সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা। নয় নয় করে প্রায় তিন শতাধিক কর্মীকে অবশেষে দলে নিল তৃণমূল। গঙ্গাজলে শুদ্ধ করে তাঁদের তৃণমূলে নেওয়া হল।

বিজেপিকর্মীদের দীর্ঘ অনশনের পর তৃণমূল কংগ্রেসে সাড়া
বীরভূমের লজ্জিত বিজেপিকর্মীদের দীর্ঘ অনশনের পর তৃণমূল কংগ্রেস সাড়া দিল। অনশন ভাঙিয়ে গঙ্গাজলে শুদ্ধ হয়ে নাটকীয় যোগদান পর্ব অনুষ্ঠিত হল অনুব্রত মণ্ডলের জেলায়। বীরভূমের সাইঁথিয়া বিধানসভার বনগ্রাম অঞ্চলে ঘটেছে চাঞ্চল্যকর এই যোগদানের ঘটনা। তৃণমূল পার্টি অফিসের সামনে শুক্রবার সকালেই তৈরি হয় এই নাটকীয় পরিস্থিতি।

৩০০ বিজেপিকর্মীর ভিড় তৃণমূল পার্টি অফিসের সামনে
শুক্রবার সকাল আটটা নাগাদ প্রায় ৩০০ বিজেপিকর্মী জড়ো হন সাঁইথিয়ার তৃণমূল পার্টি অফিসের সামনে। তাঁদের দাবি, আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে হবে। কারণ বিজেপিতে থেকে আমরা কোনও উন্নয়নমূলক কাজ করতে পারিনি, পারিনি কোনও কাজে অংশ নিতে। আমরা চাই তৃণমূলের পতাকা হাতে এলাকার উন্নয়নের জোয়ার আনতে।

বিজেপিকর্মীদের গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধ' করার পর যোগদান
সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই অনশন পর্ব। দুপুর ১২টা নাগাদ তৃণমূল নেতারা দলীয় কার্যালয়ে আসেন। তারপর জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে বিজেপিকর্মীদের গায়ে গঙ্গাজল ছিটিয়ে 'শুদ্ধ' করা হয়। এই 'শুদ্ধিকরণের' পর তৃণমূলের পতাকা হাতে তুলে দিয়ে দলে যোগদান করানে হয় ৩০০ কর্মীকে।

যতক্ষণ না তৃণমূলে যোগদান, ততক্ষণ অনশন চলে
তৃণমূলে যোগদানের পর কর্মীরা জানান, আমরা এতদিন বনগ্রামের কোনও উন্নয়ন করতে পারিনি। উল্টে আমাদের জন্যই উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে। তাই আমরা চেয়েছি তৃণমূলে যোগ দিয়ে নিজ হাতে উন্নয়ন করতে। তাই আমরা সিদ্ধান্ত নিই, যতক্ষণ না তৃণমূল আমাদের যোগদান করাচ্ছে, আমরা অনশন চালিয়ে যাব।

যোগদানের করানোর ব্যাপারে কঠোর তৃণমূল
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা সমস্ত দিক বিবেচনা করে বাছবিচার করেই ওঁদের দলে স্থান দিয়েছি। বেনোজল ঢুকুক আমরা চাই না। দলেরও নির্দেশ রয়েছে, এখন সবাই আমাদের দলের দিকে ঝুঁকবে। ফলে যোগদানের করানোর ব্যাপারে কঠোর হতে হবে। যাঁকেতাঁকে দলে নিয়ে ভিড় করা যাবে না। সদিচ্ছা থাকা সক্রিয় কর্মীদেরই দলে নিতে হবে।












Click it and Unblock the Notifications