একদিন তো কেষ্ট ছাড়া পাবে, অনুব্রত মন্ডলের পক্ষেই সওয়াল মমতার
বীরভূমে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাভপুরের সভা থেকে ফের অনুব্রত মন্ডলের পক্ষেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এদিনও প্রিয় কেষ্টর পাশেই সহানুভূতি সহ দাঁড়ালেন।
একদিন না একদিন তো কেষ্ট জেল থেকে মুক্তি পাবেন৷ আশায় বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী৷ বীরভূমের উন্নয়নের ক্ষেত্রে অনুব্রত মন্ডলের বড় ভূমিকা আছে। এই কথা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালির ঘটনা সাজানো। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জোর প্রচারে নেমেছে তৃণমূল।

বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ও আক্রমণাত্মক বক্তব্য রাখছেন। বিজেপি সাজিয়ে গুছিয়ে মামলা দেয়। এই কটাক্ষ করেছেন তিনি৷ রবিবার বীরভূমের লাভপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন। তৃণমূল প্রার্থী অসিত মালের পক্ষে সভা করেন তিনি। সেখানেই অনুব্রত মন্ডলের কথা বলেন তিনি৷
প্রায় দুই বছর হতে চলল অনুব্রত মন্ডল জেলবন্দি। নীচুপট্টির বাড়ি থেকে তাকে সিবিআই গ্রেফতার করেছিল৷ এখন তিহার জেলে বন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তার মেয়ে সুকন্যাও তিহার জেলে বন্দি আছেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক উন্নয়ন হয়েছে। বীরভূমের অনেক ব্রিজ, রাস্তাঘাট হয়েছে। সেটা সম্ভব হয়েছে ফুল টিম। কেষ্ট আজকে জেলে থাকলেও আমি বিশ্বাস করি এই ছেলেটা উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করত।"
তৃণমূল নেত্রী অনুব্রত মন্ডলকে বীরভূমের জেলা সভাপতির পদ থেকে সরাননি। কেষ্টর উপরেই তাঁর অগাধ ভরসা। অনুব্রত মন্ডলের দাপটেই বিরোধীরা এই জেলায় তেমন আঁচড়ও কাটতে পারেনি এখনও। বীরভূম ও বোলপুর দুটি লোকসভা আসনই তৃণমূলের দখলে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " বিজেপি সাজিয়ে গুছিয়ে কেস করেছে। তাতে কী যায় আসে! একদিন না একদিন তো বেরোবে।" তিনি যে কেষ্টর উপরেই ভরসা রাখছেন, এমনই মনে করছেন রাজনৈতিক মহল।
বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " কেজরিওয়ালকেও তো আটকে রেখেছে। হাতে সিবিআই আছে। ইনকাম ট্যাস্ক আছে।বিচার ব্যবস্থাও অনেকটা কিনে ফেলেছে ওরা।"












Click it and Unblock the Notifications