ছুটির ডেস্টিনেশন শান্তিনিকেতনে নতুন আকর্ষণ, লাইন দিয়ে পর্যটকরা ভিড় করছেন রতনপল্লির এই বাড়িতে
ছোট ছুটি মানেই শান্তিনিকেতনে পাড়ি েদন রাজ্যের সিংহভাগ পর্যটক। রবি ঠাকুরের অমূল্য সৃষ্টি চাক্ষুস করতে আর সেখানে প্রকৃতির কোলে কটা দিন কাটিয়ে আসতে চান পর্যটকরা। এবারও কালীপুজোর ছুটিতে ভিড় বাড়ছে সেখােন। তবে এবার যাঁরা আসছেন তাঁদের নতুন ডিমান্ড দোতারা দেখতে যাব।
বোলপুরের টোটো ওয়ালারাই বলছেন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর প্রান্তিকে তাঁদের বাড়ি অপা দেখতে যেতে চাইতেন পর্যটকরা। সেটা হয়ে উঠেছে শান্তিিনকেতনের অন্যতম একটি স্পট। টোটোয় চেপেই নাকি পর্যটকরা বলতেন অপা দেখতে যাব। তাঁরাও দর হাকতেন।

এবার আবার নতুন জায়গা দেখার হুজুগ দেখা িদয়েছে। তালিকায় রয়েছে দোতারা। সদ্য গ্রেফতার হওয়া রাজ্যের বনমন্ত্রীর বাড়ি নাকি এই দোতারা। ১০ কাটা জমির উপর রতন পল্লিতে সুবিশাল এই বাংলো বাড়িটি কয়েক কোটি টাকা দিেয় কিনেছিলেন মন্ত্রী। তারপর সেটি সাজিয়ে গুছিয়ে িনয়েছিলেন মনের মতো করে।
মাঝে মাঝেই নাকি সেই বাড়িতে যেতেন মন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠরা। পরিবারের লোকেরাও সেখানে যেতেন। এবং সেখােন নাকি বেশ কয়েকবার ছুটি কাটিয়ে এসেছেন তিনি। জ্যোতিপ্রিয়র গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পর এই দোতারা বাড়িটির তথ্য সামনে আসে। তারপর থেকে রতনপল্লির সেই বাড়িতে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে পর্যটকদের।
শান্তিিনকেতনে রবিঠাকুরের আশ্রম েদখার পর রতনপল্লির দোতারা বাড়িটি দেখাতে নিয়ে যেতেই হচ্ছে পর্যটকদের। সেটা রীতিমতো একটি স্পটে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় টোটো চালকরা। রতনপল্লিতে এখন ভিঁড় করছেন পর্যটকরা। টোটো চালকরাও এখন শান্তিনিকেতন দেখানোর পাশাপাশি নতুন জায়গা দেখানোর দর হাঁকতে শুরু করেছেন।












Click it and Unblock the Notifications