M‌unicipal election 2022: অনুব্রতর গড়ে বিতর্কের ঝড়, বিজেপি নেতাদের মারধরের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

M‌unicipal election 2022: অনুব্রতর গড়ে বিতর্কের ঝড়, বিজেপি নেতাদের মারধরের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

পুরসভা ভোটে এবার নতুন বিতর্ক অনুব্রতর গড়ে। বোলপুরে পুরসভা ভোটের প্রচারে গিয়ে বিজেপি নেতাদের মারধরের কথা বলে বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেস বিধায়ক চন্দ্রনাথ সিনহা। বোলপুরে পুরসভা ভোটের প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি বিজেপি েনতা কর্মীদের মারধরের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে অনুব্রতর গড়ে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে উদয়ন গুহও একই ভাবে বিজেপি নেতা-কর্মীদের মারধরের হুমকি দিয়েছিলেন। তা নিয়েও তুমুল বিতর্ক তৈরি হয়েছিল।

প্রচারে বিতর্কিত মন্তব্য চন্দ্রনাথ সিনহার

প্রচারে বিতর্কিত মন্তব্য চন্দ্রনাথ সিনহার

পুরভোটের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপরেই রাজ্যের ১০৮টি কেন্দ্রে পুরসভা ভোট। প্রচারে ঝড় তুলেছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। এবার অনুব্রতর গড়ে বিতর্কের পারদ চড়েছে। বোলপুরে পুরসভা ভোটের প্রচারে গিয়ে রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক চন্দ্রনাথ সিনহা বিজেপি নেতা কর্মীদের মারধরের কথা বলেছেন। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। যদিও মন্ত্রী নিজে দাবি করেছেন এরকনম কোনও কথাই তিনি বলেননি। তবে তৃণমূল পুরভোটে জিতবে এবং বিজেপি সাফ হয়ে যাবে বলে পাল্টা দাবি করেছেন তিনি।

চাকদায় বিজেপি বিধায়কের হুমকি

চাকদায় বিজেপি বিধায়কের হুমকি

বিতর্কের পারদ শুধু তৃণমূলকে কেন্দ্র করেই চড়ছে না। বিজেপি নেতারাও একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন পুরভোটের প্রচারে এসে। চাকদহের বিজেপি বিধায়ক প্রচারে গিয়ে বার্তা দিয়েছেন দলীয় কর্মীদের তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। চাকদহে বিজেপি বিধায়ক বলেছেন, ছাপ্পা ভোট দিতে দেখলে বিজেপি কর্মীরা যেন ইভিএম ভেঙে ফেলেন। তাই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এর আগে অর্জুন সিংও একই ভাবে ইভিএম ভেঙে ফেলার বার্তা দিয়েছিলেন দলীয় কর্মীদের।

শুভেন্দুর বিতর্কিত মন্তব্য

শুভেন্দুর বিতর্কিত মন্তব্য

গতকাল চাকদহে প্রচারে বিজেপি বিধায়কের পাশাপাশি দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ভোট দিতে না দিে বা অবৈধ ভোটার দেখলে জাতীয় সড়ক অবরোধ করবেন। এদিন শুভেন্দুর সভার অনুমতি না থাকায় পুলিশ বাধা দিয়েছিল। তাই নিয়ে পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারীর চরম বিতণ্ডা তৈরি হয়েছে। এবং শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন তাঁর গায়ে হাত দিয়েছে পুলিশ।

ভোটে কারচুপির অভিযোগ

ভোটে কারচুপির অভিযোগ

রাজ্যে ভোটে কারচুপির অভিযোগ করেছে বিজেপি। গত ২ দফার পুরসভা ভোটের সব কটি পুরসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। কিন্তু সব ভোটেই তৃণমূল কংগ্রেস বহিরাগতদের নিয়ে এসে ভোট দিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। ইতিমধ্যেই কাঁথি এবং ভাটপাড়ার বিজেপি প্রার্থীরা হাইকোর্টে প্রাণনাশের শঙ্কা প্রকাশ করে মামলা করেছে। এবং জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানির আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ বিজেপি প্রার্থী হওয়ায় তাঁদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এমনকী প্রাণে মেরে ফেলার কথা বলা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+