ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত ঘনিষ্ঠ একাধিক বিধায়ককে জেরা সিবিআইয়ের
ভোট পরবর্তী হিংসা মামলায় অস্বস্তি বাড়ছে তৃণমূলের! বৃহস্পতিবারই এই মামলাতে অনুব্রত মন্ডলকে দফায় দফায় জেরা করেছে সিবিআই । প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ধরে জেরা চলেছে।
ভোট পরবর্তী হিংসা মামলায় অস্বস্তি বাড়ছে তৃণমূলের! বৃহস্পতিবারই এই মামলাতে অনুব্রত মন্ডলকে দফায় দফায় জেরা করেছে সিবিআই । প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ধরে জেরা চলেছে। আর এরপরেই তৃণমূলের আরও দুই বিধায়ককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তাঁরা দুজনেই বীরভূমের বেতাজ বাদশা অনুব্রতের ঘনিষ্ঠ বলেই পরিচিত। আর এই ঘটনায় ইতিমধ্যে শাসকদলের তরফে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি'র অভিযোগ আনা হয়েছে।

প্রায় কয়েক ঘন্টা ধরে জেরা পর্ব চলছে
বিজেপি কর্মী গৌরব সরকারের খুনের মামলায় তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে এই মামলায় জেরা করা হয়েছে অনুব্রত মন্ডলকে। আর এরপরেই লাভপুরের বিধায়ক অভিজিত্ সিনহা এবং কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজকে তলব করে সিবিআই। দুর্গাপুরের এনআইটি-তে সিবিআইয়ের অস্থায়ী একটি ক্যাম্প খোলা হয়েছে সিবিআইয়ের তরফে। সেখানেই হাজিরা দেওয়ার কথা বলা হয়। সেই মতো শনিবার সকাল ১০টাতেই পৌঁছে যান দুই বিধায়ক। প্রায় কয়েক ঘন্টা জেরা পর্ব চলছে বলেই খবর।

বেশ কয়েকটি প্রশ্নের ভিত্তিতে প্রশ্ন
ঘটনার দিন অনুব্রত মন্ডল কাকে কাকে ফোন করেছিলেন সেই বিষয়টি খতিয়ে দেখছে সিবিআই। তদন্তকারীরা জেনেছেন গৌরব সরকারের খুনের দিন এই দুই বিধায়ককে একাধিকবার ফোন করেছিলেন অনুব্রত। আর ঠিক কি কারণে এতবার ফোন সে বিষয়ে তথ্য জানতেই দুই অনুব্রত ঘনিষ্ঠ বিধায়ককে জেরা করা হচ্ছে বলে খবর। এছাড়াও গৌরব সরকারের খুনের ঘটনায় তাঁরা কি জানেন সে বিষয়েও তথ্য জগাড় করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এই মামলায় ইতিমধ্যে একাধিক বীরভূমের তৃণমূল নেতাকে জেরা করেছে সিবিআই।

সবরকম ভাবে সাহায্যের কথা বার্তা
তবে সিবিআই অস্থায়ী ক্যাম্পে যাওয়ার পথে দুই বিধায়কই জানান, কি বিষয়ে সিবিআই ডেকেছে তা জানা নেই। তবে সবরকম ভাবেই সাহায্যের বার্তা দিয়েছেন তৃণমূলের দুই প্রভাবশালী বিধায়কই। এই প্রসঙ্গে লাভপুরের বিধায়ক অভিজিত্ সিনহা জানিয়েছেন, এক জন কর্তব্যনিষ্ঠ নাগরিক হিসাবে যাচ্ছি। অন্যায় করিনি ভয়ের কিছু নেই বলেই দাবি বিধায়কের। তবে এই ঘটনায় চরম অস্বস্তিতে শাসক দল। তবে তৃণমূলের দাবি, প্রতিহিংসা চলছে। ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হচ্ছে বলেও দাবি শাসকের।

অনুব্রতকে পাঁচ ঘন্টা জেরা
বৃহস্পতিবার অনুব্রত মন্ডলকে পাঁচ ঘন্টা জেরা করা হয়। কলকাতায় সিবিআই অফিসে ম্যারাথন জেরা চলে। সেখানে একাধিক বিষয়ে অনুব্রতকে জেরা করা হয় বলে খবর। এমনকি অনুব্রত মন্ডলের সমস্ত দেহরক্ষীদের ফোন নম্বর পর্যন্ত রেখে দেন তদন্তকারীরা। এমনকি তাঁর মেয়ের ফোন নম্বরও খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আর এর মধ্যেই দুই ঘনিষ্ঠ বিধায়ককে জেরার ঘটনায় চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে।












Click it and Unblock the Notifications