Anubrata Mondal: তিহাড়মুক্তি হচ্ছে কেষ্ট'র, মঙ্গলেই 'দিদি' মমতার বীরভূম সফর! দেখা হবে দু'জনের?
Anubrata Mondal: ফের একবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় (West Bengal CM)। আজ সোমবার পূর্ব বর্ধমান সফরে যাবেন তিনি। এমনকি মঙ্গলবার বীরভূমে সভা করার কথা আছে প্রশাসনিক প্রধানের। তাৎপর্যপূর্ণ ভাবে সম্ভবত মঙ্গলবাই দীর্ঘ দু বছর পর বীরভূম ফিরতে পারেন অনুব্রত মণ্ডল। গত কয়েকদিন আগেই গরু পাচার মামলায় জামিন পেয়েছেন ।
সবকিছু ঠিক থাকলে আজ সোমবার তিহাড় মুক্তি হবে কেষ্টার (Anubrata Mondal) । ফলে মুখম্যন্ত্রীর বীরভূম সফরে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা হতে পারে দিদির (Mamata Banerjee) ? জোর জল্পনা রাজনৈতিকমহলে। নবান্ন সূত্রে খবর, সামনেই উতসব। আর তার আগেই জেলা সফরে প্রশানিক প্রধান।

বর্ধমানে প্রশাসনিক বৈঠকের রবিবার স্থানীয় জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়। আর এরপরেই প্রশাসনিক স্তরে কার্যত চরম তরপরতা দেখা যায়। জেলাশাসক, পুলিশ সুপার-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা বৈঠকে বসেন। প্রশাসনের মধ্যেও একটি বৈঠক হয়। ব্যাপক বন্যায় বর্ধমানের একটা অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তব সরজমিনে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার কোনও সম্ভাবনা নেই। এমনটাই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রশাসনিক বৈঠক সেরে বিকেলেই সড়কপথ ধরে দুর্গাপুরে চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাতে থাকার কথা আছে। এছাড়াও জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা আছে। মঙ্গলবার সকালে বীরভূমে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।
সেখানেও প্রশাসনিক বৈঠকের কথা আছে। তাৎপর্যপূর্ণ ভাবে তিহাড় জেল থেকে আজ সোমবারই মুক্তি পাচ্ছে অনুব্রত মন্ডল। গত বৃহস্পতিবার গরু পাচার মামলায় জামিন পেয়েছেন তিনি। বিভিন্ন জটিলতায় জেলমুক্তি ঘটেনি। আজ সোমবার তিহাড় থেকে বেরিয়ে আসনবেন একদা বীরভূমের 'বেতাজ বাদশা'। যা খবর, সোজা এরপর বিমানবন্দরে পৌঁছবেন। রাতে কলকাতায় থাকবেন। এরপর মঙ্গলবার সকালে বীরভূমে পৌঁছবেন।
অনুব্রত মণ্ডলকে সংগঠন, নেতার বাইরে অন্য চোখে দেখেন তৃণমূল সুপ্রিমো। যা বহুবার প্রমাণ পেয়েছে নেতৃত্ব। গ্রেফতারের পর একাধিকবার তাঁর কথা বলেছেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেষ্টার সাক্ষাতের বিষয়টি উড়িয়ে দিতে পারছেন না জেলার নেতারাও। যদিও শেষমেশ কি হয় সেদিকেই নজর সবার।
বলে রাখা প্রয়োজন, অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) স্বাগত জানাতে সাজো সাজো রব বীরভূমে। নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে বাড়ি। এমনকি অনুব্রত মণ্ডলের জন্যে দুই তৃণমূল নেতা দিল্লিতেও গিয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications