এবার টার্গেট কেষ্টর গড়, আগামী ২৩ এপ্রিল বীরভূমে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
১৯ এপ্রিল প্রথম দফার ভোট রাজ্যে। সেকারণে উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে প্রচার সেরেই তিনি পৌঁছে যাবেন কেষ্টর গড়ে। সূত্রের খবর আগামী ২৩ এপ্রিল বীরভূমের হাসনে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার কেষ্ট জেলে। অনুব্রত না থাকলেও তাঁর প্রভাব কিন্তু এখনও যথেষ্ট ভাবেই রয়েছে বীরভূমে। তৃণমূল কংগ্রেসও বারবার কেষ্টর কথা বলেছে। এমনকী এই জেলায় নতুন কাউকে জেলা সভাপতির পদে বসানো হয়নি। কেষ্টর আনুগত্যের মান রেখেছে শাসক দল। তাই জেলে থাকলেও কেষ্টর গড়ে কিন্তু এখনও তার কাটআউট নিয়ে প্রচার চলছে।

বীরভূমে বিজেপি প্রার্থী করেছে শীতলকুচির আইপিএস অফিসারকে। বিধানসভা ভোটে শীতলকুচিতে ভোটের লাইনে গুলি চলার ঘটনায় অভিযুক্ত তিনি কম্পালসারি ওয়েটিংয়ে তাঁকে পাঠিয়েছিল রাজ্য সরকার। সেই পুলিশ অফিসারকে প্রার্থী করা হয়েছে কেষ্টর গড়ে। এই নিয়ে বিজেপিকে নিশানাও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিিন তীব্র আক্রমণ শানিয়ে বলেছিলেন, যাঁর হাতে রক্তের দাগ এখনও মোছেনি তাঁকে প্রার্থী করেছে বিজেপি।
যদিও বিজেপি প্রার্থী পাল্টা জবাবে বলেেছন সেদিন গুলি চালানো হয়নি তাঁর নির্দেশে। তাছাড়া তিনি নিজেও সেখানে ছিলেন না। কাজেই তাঁর বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। বীরভূমে এবার কেষ্টহীন ভোট। গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়ে দিল্লিতে তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর মেয়েও জেলে রয়েছে সেখানে। আপাতত কেষ্টর মুক্তির কোনও আসা নেই।
কিন্তু কেষ্টর গড়ে ভোট। কেষ্ট না থাকলেও তাঁর প্রভাব কিন্তু এখনও রয়েছে সেখানে। কাজেই একেবারেই যে কেষ্টহীন ভোট হতে চলেছে তা নয়। কারণ অনুব্রত মণ্ডলের অনুগামীরা কিন্তু এখনও সেখানে সক্রিয়। শাসক দল তৃণমূল কংগ্রেসও এখনও বীরভূমে অনুব্রতকে গুরুত্ব দিয়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বার অনুব্রত পাশে দাঁড়িয়েছেন। এবং অনুব্রতকে পরিকল্পনা করে জেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন।
বীরভূমে এবারও শতাব্দীরায়কেই প্রার্থী করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আবার বোলপুর লোকসভা কেন্দ্রেও প্রার্থী বদল করা হয়নি। কিন্তু কয়েকদিন আগে অনুব্রত ঘনিষ্ঠ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তল্লাশি অভিযান চালানো হয়। মন্ত্রীর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করা হয়েছিল। সেই টাকা তিনি কেন রেখেছিলেন তার কোনও সদুত্তর মন্ত্রী দিতে পারেননি। তাঁর দুটি ফোনও নিয়ে গিয়েছে ইডি।
এই পরিস্থিতিতে কেষ্টর গড়ে মমতার সভা ঘিরে জল্পনা তৈরি হয়েছে। বীরভূমে হাসনে ২৩ এপ্রিল সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই সেই সভায় কেষ্টর নাম। আগামী ১৩ মে বীরভূমে ভোট। তার আগে থেকেই প্রচারে ঝড় তুলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এখনও বীরভূম নিয়ে তেমন কোনও প্রচারের পরিকল্পনার কথা শোনায়নি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications