'ঘর পাইনি-কোথায় যাব?' বেলপাহাড়িতে আদিবাসী গ্রামে ঢুকতেই মমতাকে সওয়াল ক্ষুব্ধ বৃদ্ধার
'ঘর পাইনি-কোথায় যাব?' বেলপাহাড়িতে আদিবাসী গ্রামে ঢুকতেই মমতাকে সওয়াল ক্ষুব্ধ বৃদ্ধার
ঘর পাইনি, কোথায় যাব? বেলপাহাড়িতে আদিবাসী গ্রামে ঢুকতেই সরাসরি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঝাড়গ্রামের কুড়চিবুনি গ্রামে আদিবাসী মহিলাদের প্রশ্নের মুখে সওয়াল। দিল্লি টাকা দেয়নি। টাকা দিলে সবটা পাবে আশ্বস্ত করলেন মমতা। আদিবাসীদের ভোট পেতে মরিয়া চেষ্টা শাসক বিরোধী দুই শিবিরের।

আদিবাসী গ্রামে মমতা
ঝাড়গ্রামে যাওয়ার পথে পরিচিত মেজাজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েছিলেন রাস্তার পাশের একটি আদিবাসী গ্রামে। সেখানে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দুধারে দাঁড়িয়ে ছিলেন আদিবাসী তরুণ-তরুণী,বৃদ্ধারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামে বেলপাহাড়ির কুড়চিবুনি গ্রামে। সেখানে একটি মাটির বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন আদিবাসী মহিলা। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে সেই গ্রামে ঢুকে মাটির বাড়ির দাওয়ার কাছে পৌঁছে যান। এক ৩ মাসের শিশুকে কোলে তুলে নেন তিনি।

মুখ্যমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একের পর এক অভিযোগ জানিয়েছেন আদিবাসী মহিলারা। এক বৃদ্ধি প্রশ্ন করেছেন বাড়ি পাননি তিনি। কেউ আবার অভিযোগ জানিয়েছেন জল পাচ্ছেন না তাঁরা। একাধিক মহিলা এই নিয়ে বিক্ষোভ দেখান। তিনি তাঁদের জানান যে দিল্লি টাকা দিচ্ছে না। টাকা দিলেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। ২০২৪ সালের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে বলে জানিয়েছেন তিনি। গ্রামবাসীদের আশ্বস্ত করে সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য বেলপাহাড়ির সভা থেকে একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। টাকা না দিলে গদি ছাড়তে হবে বলে মোদীকে হুঁশিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
|
চায়ের দোকানে মমতা
কুড়চিবুনি গ্রাম থেকে বেরিয়ে আবার একটি জায়গায় গাড়ি থামান তিনি। রাস্তার ধারে থাকা চায়ের দোকানে নেমে পড়েন তিনি। সেখান থেকে চপ কেনে তিনি। প্রসঙ্গত উল্লেখ্য পুজোর আগে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের বিকল্প পথ হিসেবে চপ, ঘুঘনি চা বিক্রির পরামর্শ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। এই নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী চাকরি না দিয়ে চপ-চা-ঘুঘনি বিক্রির পরামর্শ দিচ্ছেন বলে কটাক্ষ করেছিলেন বিরোধী দলের নেতারা।

আদিবাসী ভোট তরজা
বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে ময়দানে নেমে পড়েছেন শাসক-বিরোধী উভয়। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঝাড়গ্রামে বেলপাহাড়িতে সফর করছেন। ঠিক তখনই বিজেপির দুই প্রথম সারির নেতা বাঁকুড়া এবং পুরুলিয়া আদিবাসী সম্প্রদায়ের মন জয়ে মেতেছেন। বাঁকুড়ায় একদিকে যেমন পদযাত্রা করছেন শুভেন্দু অধিকারী। ঠিক অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আদিবাসী বাড়িতে মধ্যহ্ন ভোজ করেছেন।












Click it and Unblock the Notifications