Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, মণিপুরের পর টার্গেট বাংলা! অভিযোগ মমতার

জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি! শনিবার শালবনীর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে নিশানা করলেন বিজেপিকেই। তিনি বলেন, মণিপুরে যেমন জাতিদাঙ্গা লাগিয়েছে, তেমনই একটা দল বাংলাতেও দাঙ্গা লাগাতে চায়। কিন্তু এইসব কাজ করে বাংলাকেও শেষ করতে পারবেন না, তৃণমূলকেও হারাতে পারবেন না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা মণিপুরে যেতে চাই, কিন্তু অনুমতি দেবে না। মণিপুরে এক শতাধিক লোকের মৃত্যু হয়েছে। তারপরও ওরা যায়নি। কেন যায়নি? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর উত্তরে তিনি বলেন, ওরা মণিপুরে জাতি দাঙ্গা বাধিয়েছে। এবার ওরা বাংলাতেও জাতি দাঙ্গা বাধানোর চেষ্টা করছে।

বিজেপি জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, অভিযোগ মমতার

রাজবংশী-কামতাপুরি দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল বিজেপি। এখানে আবার কুর্মি আর আদিবাসী লাগিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কুর্মি ও আদিবাসী রক্তারক্তি হবে আর ওরা ফায়দা তুলবে মাঝখান থেকে, এই তো ওদের পরিকল্পনা। এই পরিকল্পনা ভেস্তে দিতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, একটা দল গন্ডগোল করার জন্য অনেক টাকা দিয়েছে। তারা গন্ডগোল বাধাতে চায়। রাজনৈতিক ফায়দা তুলতে তারা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। মমতা বলেন, আর বেশিদিন নয়, ৬ মাস অপেক্ষা করুন। তারপর ওরা থাকবে না।

তিনি বলেন, আর ৬ মাস পরেই দিল্লি বদলাবে। একটু কষ্ট সহ্য করুন। ওরা এমনিতে পারে না, তাই রোজ ইতিহাস বদল করছে। বদলাতে বদলাতে নিজেরাই বদলে যাবে। বদল আসবেই। এবার কেন্দ্রের সরকারে বদল আসবে। বিজেপির সব ষড়যন্ত্রের অবসান ঘটবে। সেদিন আসন্ন।

বিজেপি জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, অভিযোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বিশ্বাস করি না কুর্মি ভাইয়েরা এসব করেছেন। কুর্মিদের আন্দোলনের আড়ালে এসব করছে বিজেপি। বিজেপিকে শিক্ষা দিতে হবে। আপনাদের হাতেই সেই অস্ত্র রয়েছে। ব্যালট বক্সে ওদের রিজেক্ট করুন। তাহলেই দেখবেন এইসব দাঙ্গাবাজি বন্ধ হয়ে গিয়েছে।

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয়ে হামলা চালালেন কুর্মিরা। কুর্মিদের ছোড়া ইটের আঘাতে ভাঙে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচও। ঝাড়গ্রামের শালবনিতে অভিষেকের কনভয় ঢুকতেই কর্মীরা ইটবৃষ্টি শুরু করে। বাঁশ নিয়েও হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় প্রশাসন তৎপর হয়ে চারজনকে গ্রেফতার করেছে।

বিজেপি জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, অভিযোগ মমতার

অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে ঝাড়গ্রামের শালবনিতে যাচ্ছিলেন। তাঁর কনভয় শালবনিতে ঢুকতেই কুর্মিরা হামলা চালায়। সেই কনভয়েরই একটি গাড়িতে ছিলেন বীরবাহা হাঁসদা। তাঁর গাড়িতে কুর্মিদের ছোড়া ইটে এসে লাগে। গাড়ির কাচ ভেঙে যায়। মমতা এই ঘটনায় গর্জে ওঠেন।

রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের একজন মন্ত্রীর গাড়ি ইটের আঘাতে ভাঙার অভিযোগ কুর্মিদের বিরুদ্ধে উঠতেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যসচিবকে নির্দেশ দেন ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে। এই ঘটনার পর মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, আমি নিজেও আদিবাসী সমাজের মানুষ। কিন্তু এভাবে আন্দোলন হয় নাকি!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+