আজ বোলপুরে মমতার সভা, শাহের পাল্টা সভায় শক্তি প্রদর্শনের চ্যালেঞ্জ তৃণমূলের

আজ বোলপুরে মমতার সভা, শাহের পাল্টা সভায় শক্তি প্রদর্শনের চ্যালেঞ্জ তৃণমূলের

আজ বোলপুর সফরে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্ততি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। নতুন করে তৈরি হয়েছে হেলিপ্যাড। গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সভা করবেন মুখ্যনন্ত্রী। পরের দিন রয়েছে হাইভোল্টেজ রোড শো। অমিত শাহের রোড শোকে চ্যালেঞ্জ জানিয়ে শক্তি প্রদর্শন করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েেছ। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল হুঙ্কার দিয়ে বলেছিলেন মমতার সভায় দ্বিগুণ লোক হবে। তৃণমূলের সভায় বাইরে থেকে লোক আনার প্রয়োজন হবে না।

বোলপুরে মমতার সভা

বোলপুরে মমতার সভা

আজ বোলপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের বোলপুর সফরের পরেই বোলপুরের কর্মসূচি ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। গীতাঞ্জলি প্রেক্ষিগৃহে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্য নতুন করে তৈরি হয়েছে হেলিপ্যাড। প্রসঙ্গত উল্লেখ্য বিনয় ভবনের মাঠেই হেলিকপ্টারে নেমেছিলেন অমিত শাহ। তারপরে আবার মমতার জন্য নতুন করে তৈরি হচ্ছে হেলিপ্যাড।

কাল রোড শো মমতার

কাল রোড শো মমতার

অমিত শাহের পাল্টা রোড শো করবেন মমতা। আগামিকাল অর্থাৎ ২৯ ডিসেম্বর বোলপুরের ডাকবাংলো ময়দান থেকে শুরু হবে মমতার রোড শো। তবে চৌরাস্তাতেই েশষ হবে না সেই রোড শো। যাবে আরও অনেক দূর। প্রসঙ্গত উল্লেখ্য এই রোড শোতে থাকবেন বাউল ও লোক শিল্পীরা। যাঁর বাড়িতে অমিত শাহ মধ্যাহ্ন ভোজন করেছিলেন সেই বাউল শিল্পীও থাকবেন মমতার রোড শোয়ে। অমিতের রোড শোয়ের দ্বিগুণ লোক নিয়ে মমতা রোড শো করবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

অনুব্রতর চ্যালেঞ্জ

অনুব্রতর চ্যালেঞ্জ

অমিত শাহ বোলপুরে এসে অনুব্রতর নাকের ডগা দিয়ে এক প্রকার শক্তি প্রদর্শন করেছিলেন। বিপুল বিজেপি কর্মী সমর্থকের সমাগমে অনুব্রতকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। যদিও বাইরে থেকে লোক এনে অমিত শাহ রোড শো ভরিয়েছিলেন বলে দাবি করে অনুব্রত। অমিত শাহ চলে যাওয়ার পরের দিনই বীরভূম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রতন পল্লির বাউলের পরিবারের পাশে দাঁড়ানো হয়। অমিত শাহ তাঁর বাড়িতে খেলেও নিজের অবস্থার কথা জানানোর তিনি সুযোগ পাননি। এমন কী তাঁকে অমিত শাহের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন সেই বাউল। তারপরেই সাহায্যে এগিয়ে আসেন অনুব্রত মণ্ডল তাঁর মেয়ের িডএড পড়ার বন্দোবস্ত করে দেন তিনি।

সেজে উঠেছে বোলপুর

সেজে উঠেছে বোলপুর

অমিতের পাল্টা সভায় শক্তি প্রদর্শনই বড় চ্যালেঞ্জ তৃণমূলের। প্রস্তুতি তুঙ্গে। গোটা বোলপুর শহর তৃণমূলের পতাকা, ব্যানার, ফেস্টুনে ঢেকেছে। বাইরে থেকে লোক এনে নয়, বোলপুর সাবডিভিশনের লোকই ভরাবে সভা। হুঙ্কার দিয়েছিলেন অনুব্রত। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে। দ্বিগুণ উৎসাহে চলছে মমতার রোড শোয়ের প্রস্তুতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+