কেষ্ট কে ছেঁটে ফেলার বার্তা না জামিনের পথ সুগম করা? কেন মমতার বীরভূম সফরে নেই অনুব্রতর ছবি?
কেষ্টহীন বীরভূমে আজ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
অনুব্রতর গ্রেফতারির পর এই প্রথম বীরভূমে পা রাখছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টার ব্যানার, গেট তৈরি করে সাজানো হয়েছে গোটা বোলপুর শহর। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফরে দেখা গেল না কেষ্টর কোনও ছবি। কেষ্টহীন বীরভূমে কার উপরে ভরসা রাখছে দল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে আবার সূত্রের খবর কোথাও কেষ্টর কোনও ছবি না থাকলেও অনুব্রত মণ্ডলের জামিন নিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বীরভূম সফরে মমতা
আজ বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলেই তিনি বীরভূমে পা রাখবেন। অনুব্রতহীন বোলপুরে এই প্রথম পা রাখছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানালে বোলপুর শহর সেজে উঠেছে। গেট তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে। পড়েছে পোস্টার-ব্যানার। রাস্তার দুই ধার সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু কোথাও কেষ্টর কোনও ছবি নেই। এই দৃশ্য একেবারেই অপরিচিত বীরভূমবাসী তথা রাজ্যবাসীর কাছে। বোলপুরবাসীর কাছেও একেবারেই নতুন।

একেবারেই ছেঁটে ফেলা হল অনুব্রতকে
মমতার বীরভূম সফরে কোথাও অনুব্রতর কোনও ছবি নেই। তাই থেকে জল্পনা শুরু হয়েছে এবার সত্যিই কেষ্টকে ছেঁটে ফেললেন মমতা। কিন্তু সত্যিই কি তাই। এদিকে আবার শোনা যাচ্ছে অনুব্রতর জামিন নিয়ে তিনি দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন। এমনই ইঙ্গিত দিয়েছেন জেলার নেতারা। বারবার জামিনের আর্জি জানিয়েও খারিজ হয়ে গিয়েছে কেষ্টর জামিন। বারবার তাকে প্রভাবশালী বলে আদালতে দাবি করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে কেষ্টকে দিল্লিতে নিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে ইডি। মমতার বীরভূম জেলা সফরে অনুব্রতর কোনও ছবি না থাকলেও এর আগে একাধিক সভাতে অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন তিনি। কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

বীরভূমের কান্ডারী কে
এতদিন পুরভোট থেকে লোকসভা ভোট। সবটাই সামলে দিয়েছেন কেষ্ট মণ্ডল। এবার তিনি নেই। তাঁর জায়গায় কে বসবেন। সেই জায়গাটা খালি হয়ে রয়েছে। এখনও পর্যন্ত বীরভূম জেলা সভাপতি পদে কাউকে বসায়নি তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর পঞ্চায়েত ভোটের আগে সেই শূন্যস্থান পূরণ করতে পারে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মধ্যেই তা নিয়ে আলোচনা হওয়ার কথা। সূত্রের খবর বিকাশ রায় চৌধুরী অথবা চন্দ্রনাথ সিংহকে দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাঁরা কী কেষ্টর অভাব পূরণ করতে পারবেন?

কেন নেই কেষ্টর ছবি
সূত্রের খবর মুখ্যমন্ত্রীর বীরভূম সফরে কেষ্টর কোনও ছবি ব্যবহার করা হয়নি। তার নেপথ্যে অন্য কারণ রয়েেছ। কেষ্টকে ছেঁটে ফেলা এর উদ্দেশ্য নয়। এর নেপথ্যে রয়েছে কেষ্টকে প্রভাবশালী তকমা থেকে মুক্ত করা। কারণ কেষ্টর জা মিনের আবেদন বারবার কারিজ করা হয়েছে কেবল মাত্র তিনি প্রভাবশালী এই দাবি জানিয়েছে। তাঁর অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সফরে পোস্টার বেনাের যদি কেষ্টর ছবি দেওয়া হয় তাহলে সেই প্রভাবশালী তত্ত্ব সত্যি প্রমাণিত হবে। তাতে আরও জামিন পেতে সমস্যা হবে অনুব্রতর। কেষ্টর জামিনের পথ সুগম করতেই এই পথ নিয়েছে শাসক দল।












Click it and Unblock the Notifications