Anubrata Mondal-Mamata Banerjee: দেখা হল না কেষ্ট'র সঙ্গে, বৈঠক সেরেই কলকাতায় ফিরলেন দিদি মমতা
Anubrata Mondal-Mamata Banerjee: দীর্ঘ আড়াই বছর পর বীরভূমে ফিরল তৃণমূলের 'বাঘ'! তাৎপর্যপূর্ণ ভাবে সেই সময় সে জেলায় প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হতে পারে বলে জোর গুঞ্জন তৈরি হয়।
এমনকি প্রশাসনিক বৈঠকের পর দুজনের একান্তে বৈঠক হতে পারে বলেও শোনা যাচ্ছিল। কিন্তু সব জল্পনার অবসান। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেই কলকাতার পথে রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Anubrata Mondal-Mamata Banerjee)।

বোলপুরে থেকেও দেখা হল না তৃণমূল সুপ্রিমো এবং একদা বীরভূমের বেতাজ বাদশার। এমনকি এদিনের বৈঠক শেষেও অনুব্রতকে নিয়েও একটা শব্দ খরচ করেননি মুখ্যমন্ত্রী (Anubrata Mondal-Mamata Banerjee)। আর এরপরেই জেলাজুড়ে গুঞ্জন তাহলে কি দিদি মমতার সঙ্গে দূরত্ব বাড়ছে প্রিয় কেষ্টর? তাৎপর্যপূর্ণ ভাবে এদিন অনুব্রত মণ্ডল বাড়িতে ফেরার পরেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিধায়ক বিকাশ রায়চৌধুরী দেখা করতে ছুটে যান। কিন্তু ঘরে ঢুকতে গেলেই পুলিশ বাঁধা দেয় তাদের।
শোনা যায়, কেষ্টর নির্দেশেই পুলিশ আটকায় তাঁদের। আর এহেন পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও একাংশের দাবি, একাধিকবার জামিন মামলার শুনানিতে সিবিআই'য়ের তরফে প্রভাবশালীর বিষয়টি সামনে এনেছে। আর সেই তত্ত্ব এড়াতেই কি প্রভাবশালী যোগ এড়িয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল? বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না জেলার তৃণমূল নেতারা। যদিও এদিন বাড়িতে ঢোকার সময় কেষ্ট সংবাদমাধ্যমকে জানান, দিদি'র সঙ্গেই আছেন। পায়ে ব্যথা রয়েছে। তবে রাজ্য নয়, দিদিকে গোটা দেশের মানুষ ভালোবাসে।
বলে রাখা প্রয়োজন, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মন্ডলের সম্পর্ক কারো অজানা নয়। বিভিন্ন সময় 'বেতাজ বাদশা'কে নিয়ে বিতর্ক উঠেছে। কিন্তু পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী। এমনকি ২০২২ সালে অনুব্রত মণ্ডলকে যখন সিবিআই গ্রেফতার করে তখনও নেত্রী পুরো বিষয়টিকে 'ষড়যন্ত্র' বলে ব্যাখ্যা করেন।
এমনকি জেল থেকে ছাড়া পেলে বীরের সম্মান দেওয়ার কথাও জানান। শুধু তাই নয়, বীরভূমের জেলা সভাপতি পদটি দিনের পর দিন ফাঁকা রেখে দেন। শুধুমাত্র সাংগঠনিক কাজ চালাতে গড়ে দিয়েছিলেন কোর কমিটি। অবশেষে বীরভূমের বাঘ বাড়ি ফিরলেন। কিন্তু দেখা হল না দিদির সঙ্গে। জানা যাচ্ছে, সকালে বাড়ির নীচের অফিসে বসলেও পরে উঠ যান। এরপর আর বের হননি। এমনকি সকালে বাড়ির সামনে তৃণমূল নেতা-কর্মীদে ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা সরে যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications