Mamata Banerjee: 'অভিষেককে খুন করতে লোক পাঠিয়েছিল', কার নাম করলেন মমতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুন করার চক্রান্ত চলছে। বিজেপির গদ্দার রয়েছেন তার নেপথ্যে। বীরভূমের সভা থেকে এমনই বিস্ফোরক দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এই ঘটনায় এক শিবসেনা নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যার সঙ্গে মুম্বই হামলার যোগ রয়েছে।

মঙ্গলবার বীরভূমের সভা থেকে অভিষেকের বাড়িতে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা। তিনি অভিযোগ করেছেন অভিষেককে গুলি করে খুন করতে চাইছে বিজেপির গদ্দার। লোক পাঠিয়ে রেইকি করে গিয়েছিল সেই জঙ্গি। আমরা ধরে ফেলেছি।

Mamata Banerjee

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল কলকাতা পুলিশ এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হত্যার ছক কষছে জঙ্গিরা। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে মুম্বই হামলার সঙ্গে যোগ রয়েছে সেই জঙ্গিকে। রাজারাম রেগে নামে প্রাক্তন শিবসেনা নেতার সঙ্গে নাকি ডেভিড হেডলির যোগাযোগ রয়েছে।

কয়েকদিন আগে কলকাতায় এসেছিলেন রাজারাম রেগে। তিনি কলকাতার শেক্সপীয়র সরণি থানায় ছিলেন। সেখানে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারপাশে রেইকি করেছিলেন। এমনকী অভিষেকের ফোন নম্বর এবং তাঁর পিএ ফোননম্বরও নিয়ে গিয়েছে সে। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসেও গিয়েছিল সে। এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে কলকাতা পুলিশের।

তারপরেই তারা মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এবং রাজারাম রেগেকে গ্রেফতার করে মহারাষ্ট্রপুলিশ। কে বা কারা তাকে অভিষেকের বাড়ি তথ্য সংগ্রহে পাঠিয়েছিল। কেন সে অভিষেকের বাড়ির চারপাশে ঘুরছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর নেপথ্যে কার হাত রয়েছে তা নিয়েও খোঁজ করছে পুলিশ। তবে ভোটেরক আগে এই ঘটনাকে হালকা করে নিতে নারাজ তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রচার মঞ্চ থেকে স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন বিজেপি রয়েছে এর নেপথ্যে। যদিও স্পষ্ট করে কোনও বিজেপি নেতার নাম নেননি তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+