"থোতা মুখ ভোঁতা করে দেব", আধার কার্ড বাতিল ইস্যুতে বিজেপি সরকারকে আক্রমণ মমতার

আধার কার্ড বাতিল ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে রীতিমতো রাজনৈতিক উত্তাপ বাড়ল। থোতা মুখ ভোঁতা করে দেবেন মুখ্যমন্ত্রী। এমনই বার্তা তিনি।

নদিয়া, উত্তর ২৪ পরগনার একাধিক মানুষের আধার কার্ড বাতিল হওয়ার তথ্য সামনে এসেছে। এই নিয়ে এবার মুখ্যমন্ত্রী সরাসরি আসরে নামলেন। নাগরিকত্ব আইন ও সিএএ বিষয়কে কটাক্ষ করলেন। আধার কার্ড বাতিল করে বিজেপি সরকার নাগরিকত্ব বাতিল করতে চাইছে। এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee

রাজ্যের একাধিক জায়গায় আধার কার্ডের বাতিল হওয়ার ঘটনা ঘটছে। সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকার এই কাজ করছে। ব্যাঙ্কের সঙ্গে সংযোগ প্রক্রিয়া বাতিল করার চেষ্টা চলছে। বাংলার মানুষ রাজ্য সরকারের যেসব প্রকল্পের সুযোগ-সুবিধা পায় ব্যাঙ্ক থেকে, সেগুলি বন্ধ করার চেষ্টা চলছে। রাজ্য সরকারের প্রকল্প মানুষের কাছে পৌঁছাতে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে। এমনই মারাত্মক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

ব্যাঙ্কের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে হবে। আধার কার্ড ছাড়া পরিষেবা ব্যাঙ্ক যদি না দেয়, সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নেবেন। প্রয়োজনে ব্যাঙ্কের সঙ্গে কাজ করবে না রাজ্য সরকার। নিজেদের রাজ্যের সমবায় ব্যাঙ্কের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পাঠানো হবে। বীরভূমের মঞ্চ থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

ভোটার কার্ড তালিকা থেকে যাতে নাম কাটা না যায়, সেদিকে নজর রাখতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আধার কার্ড সংক্রান্ত অভিযোগ আসতে শুরু করেছে। সেই বিষয়ে সচিবদের ব্যবস্থা নিতে বললেন। অনলাইন পোর্টাল খোলার নির্দেশ দিলেন তিনি।

সমস্ত জায়গাতেই আধার কার্ড প্রয়োজন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গাতেই সরকারের কার্ড বানাতে হয়। এত কার্ড বানিয়ে গলায় সাধারণ মানুষ কি ঝুলিয়ে রাখবে? কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। "ভয় পাবেন না, আমি আছি।" অভয় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি থাকতে কোনও মানুষের সমস্যা হবে না। তিনি মানুষের জন্য সব সময় রয়েছেন। আগামী দিনেও মানুষের জন্যই করবেন।

নাগরিকত্ব আইন চালু করার চেষ্টা করছে বিজেপি সরকার। সেই হিসেবে সাধারণ মানুষকে সজাগ থাকতে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া যাবে না। কারণ মানুষের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আছে। সকলেই এই দেশের নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় ফের এই বার্তা দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+